প্রিন্ট এর তারিখঃ Apr 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 25, 2025 ইং
শ্রীমঙ্গলে “Be There for Blood”-এর ত্রৈবার্ষিক রক্তবন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন “Be There for Blood”-এর তিন বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ত্রৈবার্ষিক রক্তবন্ধন ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে উৎসবমুখর পরিবেশে।
শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৫টায় শহরের শাদি মহলের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. মাহদী রাশীদ এবং সঞ্চালনায় ছিলেন দেবরাজ দত্ত।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাফি খান, যেখানে তিনি বিগত তিন বছরে সংগঠনের কার্যক্রম, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মো. ফজলুল হক, প্রভাষক, শ্রীমঙ্গল সরকারি কলেজ, মো. লোকমান হোসেন, সিনিয়র শিক্ষক, শ্রীমঙ্গল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, ডা. মো. নাজেম আল কোরেশী রাফাত, চেয়ারম্যান, দি নিউ লাইফ হাসপাতাল।
সংগঠনের পক্ষ থেকে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যাতে “Be There for Blood”-এর প্রতিষ্ঠা থেকে শুরু করে বিভিন্ন মানবিক কাজ, রক্তদান কার্যক্রম এবং সদস্যদের আত্মত্যাগের গল্প চিত্রায়িত হয়।
অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সহ-সভাপতি মো. হৃদয় আমল, যিনি ধন্যবাদ জ্ঞাপন করে আগামীতেও রক্তদান সচেতনতা ও মানবসেবার এ ধারাকে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০২২ সালে প্রতিষ্ঠিত “Be There for Blood” শ্রীমঙ্গলসহ আশেপাশের অঞ্চলে বিপদগ্রস্ত রোগীদের জরুরি রক্ত সহায়তা, স্বেচ্ছায় রক্তদান ক্যাম্প আয়োজন এবং জনসচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে মানবতার সেবায় উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে। সংগঠনটির মূল লক্ষ্য—“রক্তের অভাবে যেন কারও প্রাণ না যায়।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ চায়ের জনপদ