প্রিন্ট এর তারিখঃ Apr 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 29, 2025 ইং
শারদীয় দুর্গোৎসবে শ্রীমঙ্গলে অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষদের উপহার বিতরণ

শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষদের উদ্যোগে শব্দ কর সম্প্রদায়ের ২ শতাধিক শিশু-কিশোর ও নারী-পুরুষের হাতে নতুন জামা, শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টম্বর) উপজেলার ভুড়ভুড়িয়া চা-বাগান ও নওয়াগাঁও এলাকায় এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নৃপেশ ঘোষ, সহ-সভাপতি মিনহাজুল ইসলাম ফয়ছল, সহ-সাধারণ সম্পাদক শেখর বৈদ্য কানন, সাংবাদিক ঝলক দত্ত, সঞ্জয় দে ও গোপাল কর।
এসময় সভাপতি নৃপেশ ঘোষ বলেন, “আমরা চাই পূজার আনন্দ কেবল শহর বা মণ্ডপেই সীমাবদ্ধ না থাকুক। সমাজের প্রতিটি প্রান্তে সবার মাঝে এই আনন্দ ছড়িয়ে যাক, সবাই মিলেমিশে যেন উৎসব উদযাপন করতে পারে।”
সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রতিবছরই তারা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ চায়ের জনপদ