চায়ের জনপদ
প্রকাশ : Sep 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গল সরকারি কলেজে ভর্তি সহায়তায় ‘হেল্প ডেক্স’ চালু

শ্রীমঙ্গল সরকারি কলেজে শুরু হয়েছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম। এ সময় ভর্তি হতে আসা শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে এসেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)।

সংগঠনটির মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে সোমবার (৮ সেপ্টেম্বর) কলেজ ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ‘ভর্তি সহায়তা হেল্প ডেক্স’। উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব ইশিকা ইশা, দেলোয়ার হোসেন পারভেজ, জেলা সংগঠক তারেকুল ইসলাম, সহ-মুখপাত্র অজান্তা মিম।

এছাড়া শ্রীমঙ্গল উপজেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আরিফ বক্স, আবেদা আক্তার, তাহারাত রহমান, সাব্বির হোসেন, পনিক আহমেদ প্রমুখ।

জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব ইশিকা ইশা জানান, আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন কলেজ ক্যাম্পাসে এই হেল্প ডেক্স কার্যক্রম চালু থাকবে। ভর্তি হতে আসা শিক্ষার্থীরা এখান থেকে ভর্তি সংক্রান্ত তথ্য, দিকনির্দেশনা ও প্রয়োজনীয় সহায়তা পাবেন।

তিনি আরও বলেন, “আমরা চাই কোনো শিক্ষার্থী যেন ভর্তি প্রক্রিয়ায় বিভ্রান্ত না হয়। এজন্যই আমাদের এই উদ্যোগ।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে প্রেসক্লাব কোষাধ্যক্ষ এহসানের বিরুদ্ধে মামলা, নিন

1

তিন সচিবকে দায়িত্ব থেকে সরাল সরকার

2

শীত নিয়ে আরও দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

3

হাসনাত-সারজিসসহ এনসিপির ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

4

পর্দা নামলো বিশ্বকাপের, ১৬ বছর পর স্পেনের শিরোপা জয়

5

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ট্রফি শ্রীমঙ্গল সদর ইউনিয়নের হাতে

6

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

7

পুত্রবধুর পরকিয়ার জেরে যৌতুক মামলা এবং সমাজচ্যুত একটি পরিবার

8

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

9

ইরান সংঘাতে বড় ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র ধ্বংস ১১টি এমকিউ–৯ র

10

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

11

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

12

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

13

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন: পুলিশের অভিযানে একজন আটক, ট্রা

14

জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল

15

এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে শ্রীমঙ্গলের কাজী আসিফা

16

বিশ্ব বাঘ দিবস আজ

17

শ্রীমঙ্গলে খেলোয়াড়দের জন্য নির্মাণ হচ্ছে আন্তর্জাতিক মানের র

18

শ্রীমঙ্গলে পুলিশের সফল অভিযান — চুরি হওয়া টেলিভিশন উদ্ধার, দ

19

আজ দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে

20