চায়ের জনপদ
প্রকাশ : Sep 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে বাসার তালা ভেঙে নগদ ৮ লাখ ৯০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণ চুরি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বাসার মেইন গেট ও দরজার তালা ভেঙে নগদ ৮ লাখ ৯০ হাজার টাকা এবং পাঁচ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে শ্রীমঙ্গল শহরের নিজ বাসভবনে ফিরে চুরির বিষয়টি টের পান মোহাম্মদ অলি উল্লাহ। তিনি ডোকেন হাফেজ মসলে উদ্দিনের ছোট ছেলে।

জানা যায়, চিকিৎসার জন্য মোহাম্মদ অলি উল্লাহ তার সপরিবারে সিলেটের জালালাবাদ মেডিক্যালে যান। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে তারা বাসা থেকে বের হন। চিকিৎসা শেষে সোমবার রাত ১টা ২০ মিনিটের দিকে তারা নিজ বাসায় ফিরে আসেন।

বাসায় প্রবেশের সময় মোহাম্মদ অলি উল্লাহ দেখতে পান, বাসার মেইন গেটের তালা ভাঙা এবং ভেতরে প্রবেশের দরজাটিও ভাঙা অবস্থায় রয়েছে। পরে ঘরে প্রবেশ করে তিনি দেখতে পান, বাসার বিভিন্ন মালামাল এলোমেলো করে রাখা হয়েছে।

এ সময় তিনি আলমারি খুলে দেখতে পান, সেখানে রাখা নগদ ৮ লাখ ৯০ হাজার টাকা এবং প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার নেই।

ঘটনার পরপরই মোহাম্মদ অলি উল্লাহ টেলিফোনে বিষয়টি শ্রীমঙ্গল থানায় অবহিত করেন।

অভিযোগ পাওয়ার পর শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে শহরে টহলরত থানার এসআই সজীব চৌধুরী প্রায় ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন।

এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে চুরির ঘটনার বিভিন্ন তথ্য সংগ্রহ করে। এসআই সজীব চৌধুরী জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও চুরির রহস্য উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে এবং চোর শনাক্ত করার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ

1

দশম রমজানে লামুয়ার মসজিদে হাজার মানুষের ইফতার আয়োজন

2

শ্রীমঙ্গলে চা'বাগানে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবসে অভিভাব

3

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

4

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

5

কমলগঞ্জে প্রয়াত বিএনপি নেতা খসরুর স্মরণে আলোচনা ও দোয়া মাহ

6

শ্রীমঙ্গলে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

7

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন

8

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষা

9

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

10

নৈতিক অবক্ষয় রোধে জুমার খুতবায় সচেতনতার আহ্বান সর্বদলীয় ই

11

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নির্বাচনী আলোচনা তুঙ্গ

12

শ্রীমঙ্গল প্রেসক্লাবকে সম্মাননা প্রদান

13

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

14

কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন, বাছাই কৌশল জানালেন তারেক রহমান

15

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক মানের ইংরেজি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র ‘

16

শ্রীমঙ্গলে NRB Diaspora Week অনুষ্ঠিত

17

শ্রীমঙ্গলে বাবাকে হত্যা ও ভাইকে জখমের ঘটনার ৩ ঘন্টার মধ্যে অ

18

ব্যবসায়ীকে হত্যাকারীদের বিচার দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

19

শ্রীমঙ্গলে অবৈধ বালু কারবারিসহ আটক ৩

20