চায়ের জনপদ
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি

হবিগঞ্জ-সিলেট সড়কপথে চলাচলকারী বিরতিহীন বাস সার্ভিসের শ্রীমঙ্গল শহরে যাত্রাবিরতি পুনর্বহালের দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রী ও সর্বস্তরের জনগণ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে এ দাবিতে গণমাধ্যমের সামনে বক্তব্য দেন সংগীতশিল্পী মো. তারেক ইকবাল চৌধুরী।  এ সময় তাঁর সাথে উপস্তিত ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নেহার রঞ্জন নাথ।
তিনি বলেন, পরিবহন মালিকদের ব্যবসায়িক বিরোধের দায় সাধারণ যাত্রীদের বহন করা উচিত নয়। বর্তমানে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জে সরাসরি বিরতিহীন বাস না থাকায় যাত্রীদের একাধিকবার বাস পরিবর্তন করতে হচ্ছে। এতে সময় ও অর্থের পাশাপাশি নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের দুর্ভোগ বাড়ছে।

তিনি দ্রুত শ্রীমঙ্গলে পূর্বের মতো হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহাল, ব্যবসায়িক বিরোধের কারণে যাত্রীসেবা বন্ধ না করা এবং শ্রীমঙ্গল-হবিগঞ্জ রুটে নিরাপদ ও যাত্রীবান্ধব সরাসরি বাস সার্ভিস নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে জেলা ও উপজেলা প্রশাসন, বিআরটিএ এবং সংশ্লিষ্ট পরিবহন মালিক-শ্রমিক সংগঠনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। তিনি বলেন, “আমাদের দাবি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়; এটি সাধারণ যাত্রীদের ন্যায্য অধিকার ও জনস্বার্থের দাবি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে ৩৯ বছরের শিক্ষকতা জীবনের ইতি

1

শ্রীমঙ্গলে শিশু উন্নয়ন প্রকল্পের নানা আয়োজনে জাতীয় কন্যা শিশ

2

বাংলাদেশের আতিথেয়তা খাতে নতুন ইতিহাস, আন্তর্জাতিক ‘গোল্ডেন

3

পরিবেশ সুরক্ষায় হাইল হাওরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্

4

মৌলভীবাজারে প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

5

শ্রীমঙ্গলে প্রেসক্লাব কোষাধ্যক্ষ এহসানের বিরুদ্ধে মামলা, নিন

6

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৬টি ট্রাক জব্দ

7

মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনার মামলার রায় ঘোষণা ১৭ নভেম্বর

8

বৃক্ষপ্রেমী বিষ্ণু হাজরাকে সন্মাননা

9

বিদ্রোহী কবির পাশে শায়িত হলেন বিপ্লবী হাদি

10

ইদ্রীস আলীর শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্যপদ বাতিল : কার্যকরী

11

শ্রীমঙ্গলে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা: “৩১ দফা ঘরে ঘরে পৌঁ

12

শ্রীমঙ্গলে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির উপজ

13

শ্রীমঙ্গলে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যা

14

১৭ মাসের বকেয়া প্রভিডেন্ট ফান্ডের দাবিতে শ্রীমঙ্গলে তিন বাগা

15

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্

16

শ্রীমঙ্গলে চা'বাগানে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবসে অভিভাব

17

২৪ জুলাই মৌলভীবাজারে জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্য

18

ডিজিটাল দুনিয়ায় শ্রীমঙ্গলের তরুণ ফাহিম আহমেদের আলো

19

শ্রীমঙ্গলে আলোচিত কলেজছাত্র হৃদয় হত্যা মামলার রহস্য উদঘাটন

20