চায়ের জনপদ
প্রকাশ : Aug 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

পদ থেকে অব্যাহতি নিয়ে তাজুর ক্ষোভ, বিএনপিতে ‘ত্যাগীদের মূল্যায়ন’ নিয়ে প্রশ্ন

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি পাওয়ার সিদ্ধান্তকে ‘অন্যায় ও অগঠনতান্ত্রিক’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন মো. তাজ উদ্দিন তাজু। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সংসদ নির্বাচনের পর থেকে দলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের অবমূল্যায়ন করে সাংগঠনিক কার্যক্রম থেকে দূরে রাখা হচ্ছে।

তাজু দাবি করেন, দলীয় সিদ্ধান্ত ও ব্যক্তিগত আর্থিক দেনা-পাওনা নিয়ে সংসদ সদস্য হাজি মুজিবুর রহমান চৌধুরীর সঙ্গে মতবিরোধের পর থেকেই তাকে সাংগঠনিক কার্যক্রম থেকে দূরে রাখা হয়। এক ব্যক্তির একক সিদ্ধান্তে ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের’ অভিযোগ তুলে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, গত ১৩ আগস্ট তাকে বাদ দিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভা করে জেলা বিএনপির কাছে অব্যাহতির সুপারিশ করা হয়। ১৬ আগস্ট জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের স্বাক্ষরিত চিঠিতে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে কোনো শোকজ বা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

তাজু আরও দাবি করেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত তার বিরুদ্ধে ৩০টির বেশি মামলা হয়েছে এবং বিভিন্ন সময়ে প্রায় ৭২০ দিন কারাবরণ করেছেন।

তিনি অব্যাহতির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে বলেন, ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ‘পকেট কমিটি’ করা হলে দলে অসন্তোষ তৈরি হতে পারে।

এ বিষয়ে সংসদ সদস্যের পিএস জানান, তিনি সংসদে ব্যস্ত থাকায় মন্তব্য করতে পারেননি। উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী কোনো মন্তব্য করতে রাজি হননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ

1

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

2

রমজানের আগে নির্বাচন : প্রধান উপদেষ্টা

3

মৌলভীবাজারে প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

4

আখেরি চাহার সোম্বা আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

5

মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনার মামলার রায় ঘোষণা ১৭ নভেম্বর

6

বাপ-চাচার পথেই মানুষের কল্যাণে কাজ করতে চান মুঈদ আশিক চিশতী

7

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

8

দশম রমজানে লামুয়ার মসজিদে হাজার মানুষের ইফতার আয়োজন

9

ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স ২০২৫–২৬ এ মৌলভীবাজার জেলার

10

শ্রীমঙ্গলে প্রেসবিটারির ৫৫তম বার্ষিক ধর্মীয় সভা

11

বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট মিলবে আজ, পাবেন যেভাবে

12

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান: প্রস্তুত ঢাকা, উত্তেজনায়

13

একরামুল কবীর-কে "আমরা করব জয় ফাউন্ডেশন" এর সংবর্ধনা প্রদান

14

১৭ জুন শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী

15

ভয়াবহ বন্যায় প্রস্তুত ১৫৩টি আশ্রয়কেন্দ্র, খোলা হয়েছে কন্ট্রো

16

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

17

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

18

প্রতিকূলতার পথ পেরিয়ে জাতীয় স্বীকৃতিতে সংগীতা বোনার্জী

19

শ্রীমঙ্গলে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা: “৩১ দফা ঘরে ঘরে পৌঁ

20