চায়ের জনপদ
প্রকাশ : Jul 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

কমলগঞ্জে বাড়ির আঙিনায় মাটি খুঁড়তেই মিলল গ্রেনেড! সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিম এসে নিষ্ক্রিয় করে

মৌলভীবাজারের কমলগঞ্জে বাড়ির আঙিনায় সবজি চাষ করতে গিয়ে বেরিয়ে এলো একটি ভয়ংকর বিস্ফোরক দ্রব্যগ্রেনেড! সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো এলাকায়

স্থানীয় সুত্রে জানা যায়, সকালে এক নারী যখন নিজের বাড়ির আঙিনায় শিম বপনের জন্য মাটি খুঁড়ছিলেন, তখনই মাটির নিচ থেকে উঠে আসে একটি ছোট আকৃতির ধাতব বস্তু সেটিকে প্রথমে সাধারণ কিছু ভেবে অবহেলা করা হলেও, পরে পাশে থাকা আবু বক্কর নামে এক ব্যক্তি সেটিকে গ্রেনেড বলে সন্দেহ করে ছবি তুলে সামাজিক মাধ্যমে জানিয়ে দেন সবাইকে

খবর ছড়িয়ে পড়তেই কমলগঞ্জ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে সেটিকে সংরক্ষিত ঘোষণা করা হয় এরপর সেনাবাহিনীর বিশেষ বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়, যারা ঘটনাস্থলে এসে সফলভাবে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে

স্থানীয়রা ধারণা করছেন, গ্রেনেডটি বহু পুরোনো, সম্ভবত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ের কারণ, কাছেই অবস্থিত শমশেরনগর বিমানবন্দর একসময় পাকিস্তানি বাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল সেসময় নানা জায়গায় বিস্ফোরক ব্যবহারের প্রমাণ মিলেছিল

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, "খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে এসে এলাকা ঘিরে ফেলি এরপর সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিম এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে বর্তমানে এলাকাটি নিরাপদ"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে আলোচিত কলেজছাত্র হৃদয় হত্যা মামলার রহস্য উদঘাটন

1

মৌলভীবাজার থেকে চোরাই ৬টি সিএনজি সুনামগঞ্জ থেকে উদ্ধার, আটক

2

শ্রীমঙ্গলে প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী ও আলোচনাসভা

3

শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী ‘স্বাধীনতা উৎসব ২০২৬’ আয়োজন

4

অবৈধ চা ব্যবসার বিরুদ্ধে শ্রীমঙ্গলে চা বোর্ডের ‘জিরো টলারেন্

5

নির্বাচন আয়োজনের জন্য দেশ প্রস্তুত ও স্থিতিশীল আছে: প্রধান উ

6

শ্রীমঙ্গলে পারিবারিক কলহে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, বড় ভাই

7

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি ঘোষণা

8

একসময় ছিল যোগাযোগের প্রাণকেন্দ্র, এখন জরাজীর্ণ ভবনে স্মৃতিই

9

সৈকতে বিশ্বের বৃহত্তম ‘প্লাস্টিক দানব’

10

টিফিনের টাকায় শ্রীমঙ্গলে শিশুদের খাতা কলম উপহার

11

ডিসিআরসহ বিনামূল্যে নামজারী খতিয়ান প্রদান করে প্রশংসায় ভাসছে

12

শ্রীমঙ্গলে বসতঘরের সিলিং থেকে ১০ ফুটের অজগর উদ্ধার

13

শ্রীমঙ্গলে অনুসন্ধানী সাংবাদিকের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’: উত

14

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

15

শ্রীমঙ্গলে বাসার তালা ভেঙে নগদ ৮ লাখ ৯০ হাজার টাকা ও ৫ ভরি স

16

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

17

রমজানের আগে নির্বাচন : প্রধান উপদেষ্টা

18

নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা: আইজিপি

19

ঝুলনযাত্রা পূজায় বিএনপি নেতা মো. মহসিন মিয়া মধুর শুভেচ্ছা ও

20