চায়ের জনপদ
প্রকাশ : Nov 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

মৌলভীবাজার-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী মুজিব

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের ২৩৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম প্রকাশ করেন। ঘোষিত তালিকায় মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন বলে জানা গেছে।

হাজী মুজিব দীর্ঘদিন ধরে দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং এলাকায় সমাজসেবামূলক কাজের কারণে পরিচিত একটি নাম। দলীয় সূত্র জানিয়েছে, মনোনয়ন ঘোষণার পর তিনি নির্বাচনী এলাকায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগযোগ ও মতবিনিময় শুরু করেছেন।

মৌলভীবাজার-৪ আসনটি কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার ১৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এখানে দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ প্রভাবশালী হলেও বর্তমান প্রেক্ষাপটে প্রতিদ্বন্দ্বিতা ভিন্ন চিত্র ধারণ করতে পারে।

জনগণের মন্তব্য অনুযায়ী, সদা উপস্থিত থাকা এবং সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ানোই হাজী মুজিবকে স্থানীয়ভাবে পরিচিত করেছে। অসচ্ছল পরিবারকে সহায়তা থেকে শুরু করে বন্যা ও শীতকালে ত্রাণ বিতরণ—এসব মানবিক কর্মকাণ্ডে তার ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনা রয়েছে। এছাড়া কিছু এলাকায় শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যেও তার অবদান রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

তৃণমূল নেতাদের মতে, তিনি দুই উপজেলার মানুষের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে দীর্ঘদিন রাজনীতি করেছেন। ফলে এলাকার সাধারণ ভোটারদের মধ্যেও তাকে নিয়ে আলোচনা বাড়ছে। আসন্ন নির্বাচনে তার অংশগ্রহণ স্থানীয় রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করবে বলে রাজনৈতিক সূত্রের মন্তব্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার-৪: উত্তপ্ত রাজনীতির মঞ্চে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ

1

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

2

মাদক, চাঁদাবাজি ও দখলবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন সং

3

কাল এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

4

ঝুলনযাত্রা পূজায় বিএনপি নেতা মো. মহসিন মিয়া মধুর শুভেচ্ছা ও

5

রমজানের আগে নির্বাচন : প্রধান উপদেষ্টা

6

বাগান থেকে কবিতার মঞ্চে সংগীতা বোনার্জী

7

বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্টারমারে

8

অক্টোবরে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ চূড়া

9

শ্রীমঙ্গল সরকারি হাসপাতালে মেয়াদবিহীন পাউরুটি-নিন্মমানের কলা

10

মৌলভীবাজারে প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

11

বৃক্ষপ্রেমী বিষ্ণু হাজরাকে সন্মাননা

12

শ্রীমঙ্গলে হোটেল-রেস্তোরাঁ খাতে ন্যূনতম মজুরি বাস্তবায়নে উদ্

13

শ্রীমঙ্গলে লোকালয় থেকে লজ্জাবতী বানর উদ্ধার

14

আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে মৌলভীবাজারে

15

কমলগঞ্জে বাড়ির আঙিনায় মাটি খুঁড়তেই মিলল গ্রেনেড! সেনাবাহিনীর

16

শ্রীমঙ্গলে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

17

শ্রীমঙ্গলে বাবাকে হত্যা ও ভাইকে জখমের ঘটনার ৩ ঘন্টার মধ্যে অ

18

শ্রীমঙ্গলে ‘চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড- ২০২৬’

19

কি খাচ্ছি আমরা? রাসায়নিক দিয়ে তৈরী করা হচ্ছে জিলাপি

20