চায়ের জনপদ
প্রকাশ : Nov 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইদ্রীস আলীর শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্যপদ বাতিল : কার্যকরী কমিটির সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে অনুমোদন

শ্রীমঙ্গল প্রেসক্লাবের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৩-এর ‘ঙ’ ও ‘চ’ ধারার আলোকে এক সদস্যের সাধারণ সদস্যপদ বাতিল ও তাকে ক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৭টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ. ফ. ম. আব্দুল হাই ডন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যকরী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি গৃহীত হয়।

পরবর্তীতে রাত ৮টায় অনুষ্ঠিত সাধারণ সভায় কার্যকরী কমিটির সিদ্ধান্তটি অনুমোদন দেওয়া হয়।

প্রেসক্লাব সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর সংঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে ক্লাবের সুনামহানির অভিযোগ ওঠে। ঘটনার পরিপ্রেক্ষিতে ৪ নভেম্বর প্রেসক্লাব জরুরি সভা আহ্বান করে এবং পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই শেষে প্রতিবেদন দাখিল করে।

উক্ত প্রতিবেদনের ভিত্তিতে এবং ক্লাবের শৃঙ্খলা ও সুনাম রক্ষার স্বার্থে কার্যকরী কমিটি সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে সংগঠনের বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। একইদিন সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে সিদ্ধান্তটি কার্যকর করা হয়।

শ্রীমঙ্গল প্রেসক্লাব জানায়, সংগঠনের মর্যাদা ও পেশাগত নৈতিকতা রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও নীতিমালা অনুসরণে ক্লাব কঠোর অবস্থানে থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু সেবা: ২১২ জন রোগীর চিকিৎসা, ৪৫ জ

1

জ্যাকসের অলরাউন্ড ঝড়ে শ্রীলঙ্কা গুঁড়িয়ে ইংল্যান্ডের জয়

2

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

3

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

4

শ্রীমঙ্গলে অনুসন্ধানী সাংবাদিকের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’: উত

5

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

6

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

7

শ্রীমঙ্গল পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

8

১০ টাকায় মিলছে এক লিটার দুধ

9

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিত ও নির্বাচন কমিশন প

10

মঙ্গলবার রমজানের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের

11

মুঠোফোনে অস্ত্রধারীদের ভিডিও করছিলেন সাংবাদিক আসাদুজ্জামান,

12

বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রধান উপদেষ্টার

13

বিশ্ব বাঘ দিবস আজ

14

দশম রমজানে লামুয়ার মসজিদে হাজার মানুষের ইফতার আয়োজন

15

পুত্রবধুর পরকিয়ার জেরে যৌতুক মামলা এবং সমাজচ্যুত একটি পরিবার

16

যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ৫ নেতা আজীবন বহিষ্কার

17

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান: প্রস্তুত ঢাকা, উত্তেজনায়

18

শারদীয় দুর্গোৎসবে শ্রীমঙ্গলে অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষ

19

বিয়ে মানেই খরচ নয়, এবার বিয়ে করলেই মিলবে লাখ লাখ টাকা!

20