চায়ের জনপদ
প্রকাশ : Feb 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

কারাবাস শেষে মুক্তি পেলেন বলিউড অভিনেতা রাজপাল

চায়ের জনপদ ডেস্ক: ৯ কোটি রুপির চেক বাউন্স মামলায় ১১ দিনের কারাবাস শেষে অবশেষে মুক্তি পেলেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। গত সোমবার দিল্লি উচ্চ আদালত তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করলে তিহার জেল থেকে বাড়ি ফেরেন এই জনপ্রিয় অভিনেতা। মুক্তির পরই তিনি তুলে ধরেছেন ভারতের জেল ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তার কথা।
বুধবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে রাজপাল যাদব বলেন, কারাগারে দোষী ও সম্মানিত ব্যক্তিদের মধ্যে কোনো পার্থক্য করা হয় না—এই বিষয়টি তাঁকে ভাবিয়েছে। তিনি প্রস্তাব দেন, যেমন টেলিভিশন শো কৌন বনেগা ক্রোড়পতি–তে ‘লাইফ লাইন’ সুবিধা থাকে, তেমনভাবে অন্তত ১০ শতাংশ বন্দীর জন্য পুনর্বাসনমূলক বিশেষ সুযোগ রাখা যেতে পারে। তাঁর মতে, এতে অনেক বন্দী সমাজে ফিরে দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন।
জেলে থাকার সময় অন্য বন্দীদের মতোই সাধারণ নিয়ম মেনে চলতে হয়েছে অভিনেতাকে। খাবার ও থাকার ক্ষেত্রে কোনো অতিরিক্ত সুবিধা পাননি তিনি। প্রতিদিন সকাল ছয়টায় চা ও রুটি দিয়ে দিন শুরু হতো, আর সন্ধ্যা ছয়টায় দেওয়া হতো রাতের খাবার—ডাল-ভাত, রুটি ও সবজি। নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত খাবারের সুযোগ ছিল না।
জানা গেছে, যে সেলে রাজপাল ছিলেন সেখানে আগে কুখ্যাত অপরাধী ছোটা রাজন ও গ্যাংস্টার নীরজ বাওয়ানাকে রাখা হয়েছিল। নিরাপত্তার কারণে অন্য বন্দীদের সঙ্গে তাঁর সরাসরি সাক্ষাৎ না হলেও অনেক বন্দী তাঁকে এক নজর দেখার জন্য আগ্রহী ছিলেন।
মুক্তির পর বন্দীদের পক্ষেই কথা বলেন রাজপাল। তাঁর মতে, দেশের অনেক জেলেই সংস্কার জরুরি, কারণ এমন বহু বন্দী আছেন যারা দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন এবং যাঁদের আচরণ নিয়মিত পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
প্রায় তিন দশকের ক্যারিয়ার প্রসঙ্গে অভিনেতা বলেন, “বলিউডে ৩০ বছর পূর্ণ করতে চলেছি। দেশের মানুষ যেভাবে আমার পাশে থেকেছেন, তার জন্যই আমি ২০০ থেকে ২৫০টি ছবিতে কাজ করার সুযোগ পেয়েছি। এ দেশের প্রতিটি মানুষ আমার হৃদয়ের অংশ—তাঁরা সবসময় আমার সঙ্গে ছিলেন।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

1

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

2

একসময় ছিল যোগাযোগের প্রাণকেন্দ্র, এখন জরাজীর্ণ ভবনে স্মৃতিই

3

শ্রীমঙ্গলের ওসি আমিনুল ইসলাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নি

4

শ্রীমঙ্গলে আলোচিত কলেজছাত্র হৃদয় হত্যা মামলার রহস্য উদঘাটন

5

শ্রীমঙ্গলে বাসার তালা ভেঙে নগদ ৮ লাখ ৯০ হাজার টাকা ও ৫ ভরি স

6

শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের আদ

7

মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনার মামলার রায় ঘোষণা ১৭ নভেম্বর

8

বিশ্ব বাঘ দিবস আজ

9

শ্রীমঙ্গলে মানবাধিকার ঐক্য পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা

10

শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ যুবকের মর্মান্তিক

11

আমি থামলে যুদ্ধও থামবে : ট্রাম্প

12

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

13

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

14

সাংবাদিকসহ জুলাই আন্দোলনের ৫ যোদ্ধাকে হত্যার হুমকি, শ্রীমঙ্গ

15

কার হাতে যাচ্ছে এবারের ট্রফি

16

নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার

17

২৪ ঘণ্টায় স্বর্ণের দাম বাড়লো প্রায় ৭ হাজার টাকা

18

শ্রীমঙ্গলে পুলিশের পাশে আওয়ামী লীগ নেতাকে বসিয়ে আইনশৃঙ্খলা স

19

বেগম খালেদা জিয়া আর নেই

20