চায়ের জনপদ
প্রকাশ : Oct 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও সুধীজনদের সাথে   সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইসলাম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো.ইসরাইল হোসেন। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় অংশ নেন। 
এসময় সিলেট বিভাগীয় কমিশনার খান মো.রেজা-উন-নবী উপজেলায় কি কি সমস্যা রয়েছে তা উপস্থাপন করার উম্মুক্ত আহ্বান জানালে সভা থেকে বিভিন্ন জন শিক্ষা প্রতিষ্ঠানের সামন থেকে ময়লার বাগাড় স্থানান্তর,শহরের যানজট নিরসে বাইবাস সড়কের কাজ শুরু,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক সংকট,পর্যটন নগরী হিসেবে সরকারি উদ্যোগে হোটেল,মোটেল ও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন দাবী উপস্থাপন করা হয়। 
তিনি এসব সকল দাবীর প্রতি সমর্থন ও কার্যকর করতে তার পক্ষ থেকে সব দাবি সরকারি কেবিনেট মিটিং-এ তোলা হবে এবং এর মধ্যে অনেক দাবীর কাজ খুব শীঘ্রই শুরু হবে জানিয়ে বলেন,জনগণের প্রতিটি টাকার যথাযত হিসাব রেখে খরচ করতে হবে। তিনি সরকারি কর্মকর্তাদের হুশিয়ারী দিয়ে বলেন বিগত ২০২৪ সালের ৫ আগস্টের পূর্বের বাংলাদেশ চিন্তা করলে হবে না। এখনকার বাংলাদেশ শতশত প্রাণের রক্তের বিনিময়ে দাঁড়িয়ে আছে। সুতরাং প্রত্যেককে তার কর্মের জন্য জবাবদিহি করতে হবে,দুর্নীতির কথা মাথা থেকে ছেড়ে দিবে হবে,সরল ও সঠিক পথে চলতে হবে বলে জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে জন্মাষ্টমীর শোভাযাত্রা

1

মাদক, চাঁদাবাজি ও দখলবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন সং

2

শ্রীমঙ্গলে ট্রেনের ধাক্কায় নারী নিহত

3

সিলেটের মোগলাবাজারে উদয়ন এক্সপ্রেস লাইনচ্যূত

4

ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় শ্রীমঙ্গলের বিএনপি নেতা শ

5

শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ যুবকের মর্মান্তিক

6

ঝুলনযাত্রা পূজায় বিএনপি নেতা মো. মহসিন মিয়া মধুর শুভেচ্ছা ও

7

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

8

কুসংস্কারের বলি নারী ও শিশু, ‘কালোজাদু’ অভিযোগে পুড়িয়ে হত্যা

9

শ্রীমঙ্গলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শীতবস্ত্র

10

টানা ৫ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

11

শ্রীমঙ্গল পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

12

২৪ জুলাই মৌলভীবাজারে জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্য

13

শ্রীমঙ্গলে তরুণীকে মোবাইল দেওয়ার প্রলোভনে অনৈতিক কর্মকাণ্ডের

14

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

15

কাল এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

16

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা এমপি সৈয়দ ফয়সলে

17

২০২৭ সালের রমজান কবে, জানা গেল শুরুর সম্ভাব্য তারিখ

18

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

19

একদিনেই জামিনে মুক্ত বাহুবল বিএনপি সভাপতি তুষার

20