চায়ের জনপদ
প্রকাশ : Nov 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

গারো পল্লীর নারী ফুটবলারদের স্বপ্নপূরণে পাশে দাঁড়ালেন শ্রীমঙ্গলের ইউএনও

খেলাধুলার প্রতি আগ্রহ থাকলেও প্রয়োজনীয় সামগ্রী ও খেলার মাঠের অভাবে নিয়মিত খেলাধুলা করতে পারছিল না মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া আলুবাড়ি গারো পল্লীর একটি নারী ফুটবল দল। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানের নজরে এলে তাদের পাশে দাঁড়ান তিনি। এরই ধারাবাহিকতায় আজ র‍্যানার স্কুল অ্যান্ড কলেজ মাঠে দলটির সদস্যদের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। ম্যাচ শেষে খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় খেলাধুলার সামগ্রী। দীর্ঘদিন পর খেলাধুলার সামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দলের খেলোয়াড়রা। তাদের মধ্যে আনন্দের পাশাপাশি নতুন করে খেলাধুলার আগ্রহ তৈরি হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, তরুণীদের খেলাধুলায় উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই তাদের জন্য একটি খেলার মাঠের ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেন তিনি। তিনি মনে করেন, খেলাধুলার সুযোগ বাড়লে তরুণীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখাও সম্ভব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে যৌতুকের দাবিতে গৃহবধূকে হাত-পা বেঁধে নির্যাতন, ভে

1

শ্রীমঙ্গলে র‍্যাবের অভিযানে প্রায় ৫ কেজি গাঁজাসহ দুই মাদব্যব

2

পরিবেশ সুরক্ষায় হাইল হাওরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্

3

বিশ্ব বাঘ দিবস আজ

4

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

5

মৌলভীবাজারে উদ্বোধন হলো ‘রানার হোম ডেলিভারি’, ঘরে বসেই মিলবে

6

খালেদা জিয়ার মৃত্যুতে হাসিনার শোক

7

কাল এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

8

শ্রীমঙ্গলে বসতঘরের সিলিং থেকে ১০ ফুটের অজগর উদ্ধার

9

এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে যে ১৪

10

সাংবাদিকের পিছু নেওয়া যুবকের কোমরে পিস্তল, শ্রীমঙ্গলে আতঙ্ক

11

মাদকের আস্তানা, শ্রীমঙ্গলে হবে না

12

নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার

13

শ্রীমঙ্গলে বিএনপির সমন্বয় সভা অনুষ্ঠিত

14

শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

15

ইদ্রীস আলীর শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্যপদ বাতিল : কার্যকরী

16

শ্রীমঙ্গল মির্জাপুরে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সমন্বয় সভা অনু

17

শ্রীমঙ্গলে অস্থায়ী টমটমের দৌরাত্ম্য, ভোগান্তিতে শহরবাসী

18

ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক য

19

বিশ্বকাপের আগে শেষ টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

20