চায়ের জনপদ
প্রকাশ : Dec 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঘরের ছেলে ঘরে ফিরছে—১৭ বছরের অপেক্ষার অবসান, বিএনপির আবেগে জোয়ার

দীর্ঘ প্রতীক্ষা, বেদনা আর প্রত্যাশার শেষে অবশেষে সত্যি হতে যাচ্ছে ‘ঘরের ছেলে ঘরে ফেরার’ গল্প। ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতা ফেরার খবরে বিএনপির নেতাকর্মীদের হৃদয়ে এখন উচ্ছ্বাসের ঢেউ—কারও চোখে আনন্দের জল, কারও কণ্ঠে স্লোগানের ঝড়। রাজধানী ঢাকা যেন রূপ নিচ্ছে এক ঐতিহাসিক সমাবেশের মঞ্চে।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবেন তারেক রহমান। বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে করে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টার যাত্রাবিরতির পর ঢাকায় আসবেন বিএনপির এই শীর্ষ নেতা।

নেতাকে বরণ করে নিতে সারাদেশ থেকে ঢাকামুখী হয়েছেন বিএনপির লাখো নেতাকর্মী ও সমর্থকরা। দলের পক্ষ থেকে ১০টি রুটে বিশেষ ট্রেন, শতাধিক বাস ও লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। কুড়িল বিশ্বরোডসংলগ্ন ৩০০ ফিট এলাকায় তৈরি করা হয়েছে বিশাল সংবর্ধনা মঞ্চ। বিএনপির প্রত্যাশা, সেখানে অর্ধকোটি মানুষের মহামিলন ঘটবে।

বিমানবন্দর থেকে সরাসরি সংবর্ধনাস্থলে যোগ দেবেন তারেক রহমান। এরপর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। সেখান থেকে উঠবেন গুলশানের বাসভবনে।

নিরাপত্তা ঘিরে থাকছে কয়েক স্তরের কঠোর ব্যবস্থা। বুলেটপ্রুফ গাড়ি, বিশেষ পুলিশ প্রটেকশন, সিসিটিভি নজরদারি ও মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। রাজধানীজুড়ে ব্যানার-বিলবোর্ডে লেখা— “লিডার আসছে”। সত্যিই, ইতিহাসের আরেকটি অধ্যায় লিখতে চলেছে বিএনপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে দীর্ঘ ছুটির সুখবর আসছে

1

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

2

শ্রীমঙ্গল–কমলগঞ্জে এনসিপির ভরসা প্রীতম দাশ

3

মৌলভীবাজার থেকে চোরাই ৬টি সিএনজি সুনামগঞ্জ থেকে উদ্ধার, আটক

4

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিত ও নির্বাচন কমিশন প

5

সাংবাদিক শামসুল ইসলাম শামীমের মেয়ে এশার জিপিএ–৫ অর্জন

6

১৪ ঘণ্টায় ৬৩ কিলোমিটার পায়ে হেঁটে রেকর্ড গড়লেন নয়ন চাষা

7

হাসিনা-কামালকে ফেরাতে ফের ইন্টারপোলে আবেদন করা হবে

8

শ্রীমঙ্গলের আধুনিকায়নে নতুন সংযোজন ইলেকট্রিক স্কুটার সেবা

9

অনলাইন সহিংসতা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধে শ্রীমঙ্গলে বি

10

কুলাউড়ায় র‌্যাব-৯ এর অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা ও নকল পিস

11

ভয়াবহ বন্যায় প্রস্তুত ১৫৩টি আশ্রয়কেন্দ্র, খোলা হয়েছে কন্ট্রো

12

শীত নিয়ে আরও দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

13

মাদক, চাঁদাবাজি ও দখলবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন সং

14

দেলোয়ার হোসেন ও তারেক ইকবাল চৌধুরী: শ্রীমঙ্গলের সাংস্কৃতিক অ

15

শ্রীমঙ্গলে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযা

16

শ্রীমঙ্গলে মহসিন মিয়ার নেতৃত্বে গণঅভ্যুত্থান দিবসের বিজয় র‌

17

আমি থামলে যুদ্ধও থামবে : ট্রাম্প

18

শ্রীমঙ্গলে যৌতুকের দাবিতে গৃহবধূকে হাত-পা বেঁধে নির্যাতন, ভে

19

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে পেশাদার ছিনতাইকারী গ্রেফতার,

20