চায়ের জনপদ
প্রকাশ : Dec 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

শ্রীমঙ্গলে বহুসাংস্কৃতিক সম্প্রীতির প্রতীক ‘হারমোনি ফেস্টিভ্যাল’-কে ঘিরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় র‍্যালিটি আয়োজন করা হয়।

র‌্যালিতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকনসহ স্থানীয় বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। শোভাযাত্রায় ছিল ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, ব্যানার, ফেস্টিভ্যাল সংক্রান্ত প্রচারণা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা।

এবার শ্রীমঙ্গলে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুজাতিক-সংস্কৃতির সম্মিলন ‘Harmony Festival 2025’। আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ফুলছড়া চা-বাগান মাঠে তিন দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে।

উৎসবকে কেন্দ্র করে শ্রীমঙ্গলজুড়ে ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন জাতিসত্তার নাচ, গান, পোশাক, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারার সমন্বয়ে এই আয়োজন পরিণত হবে এক মহাসাংস্কৃতিক মিলনমেলায়—এমনটাই আশা আয়োজকদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

1

ঐতিহাসিক ভূমিধস! ৫৫ বছরের দুর্গ ভেঙে মৌলভীবাজার-৪ আসনে বিএনপ

2

১০ টাকায় মিলছে এক লিটার দুধ

3

শ্রমিক পরিবারের সন্তান থেকে আন্তর্জাতিক স্বীকৃতি: কবি সংগীত

4

এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে শ্রীমঙ্গলের কাজী আসিফা

5

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

6

শ্রীমঙ্গলে আলোচিত কলেজছাত্র হৃদয় হত্যা মামলার রহস্য উদঘাটন

7

শ্রীমঙ্গলে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা: “৩১ দফা ঘরে ঘরে পৌঁ

8

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

9

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে পেশাদার ছিনতাইকারী গ্রেফতার,

10

বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্টারমারে

11

দেলোয়ার হোসেন ও তারেক ইকবাল চৌধুরী: শ্রীমঙ্গলের সাংস্কৃতিক অ

12

শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপ

13

বিজয়ের পরই পোস্টার অপসারণে মাঠে এমপি হাজী মুজিব পরিচ্ছন্ন শ্

14

মাদক, চাঁদাবাজি ও দখলবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন সং

15

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

16

হজযাত্রীদের জন্য যে চার টিকা বাধ্যতামূলক করল সৌদি

17

মৌলভীবাজারে উদ্বোধন হলো ‘রানার হোম ডেলিভারি’, ঘরে বসেই মিলবে

18

শ্রীমঙ্গলে ৩৯ বছরের শিক্ষকতা জীবনের ইতি

19

কাউকে গ্রেপ্তার করলে ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানাতে হবে

20