চায়ের জনপদ
প্রকাশ : Apr 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজন আটক

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার পুলিশের অভিযানে ২০ পিচ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার সাব-ইন্সপেক্টর মোঃ ইমানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে ১ এপ্রিল ২০২৬ রাত ১২টা ৩০ মিনিটে শ্রীমঙ্গল থানাধীন ১ নম্বর মির্জাপুর ইউনিয়নের পাচাউন এলাকায় মাদক বিক্রির সময় মোঃ শাকিল উদ্দিন রাসেল (৪০) কে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৬ হাজার টাকা।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে তারা কঠোর অবস্থানে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্যাকসের অলরাউন্ড ঝড়ে শ্রীলঙ্কা গুঁড়িয়ে ইংল্যান্ডের জয়

1

শেষ ভালোতে সিরিজ জয় : বাংলাদেশ-শ্রীলঙ্কার টি-২০

2

মৌলভীবাজারে শহিদ মিনারে স্থাপিত মুজিব ম্যুরাল বুলডোজার দিয়ে

3

শ্রীমঙ্গল সরকারি কলেজে ভর্তি সহায়তায় ‘হেল্প ডেক্স’ চালু

4

নৈতিক অবক্ষয় রোধে জুমার খুতবায় সচেতনতার আহ্বান সর্বদলীয় ই

5

অক্টোবরে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ চূড়া

6

শ্রীমঙ্গলে চা বাগানে তারেক রহমানের জন্য প্রার্থনা

7

ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী

8

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুদ: যৌথবাহিনীর অভিযানে জরিমানা

9

পর্যটন ও সংস্কৃতির গল্প নিয়ে জমকালো আয়োজনে ‘রূপসী শ্রীমঙ্গল’

10

শ্রীমঙ্গলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন

11

শ্রীমঙ্গলে থানার অভিযানে সাজাপ্রাপ্ত ও পলাতক দুই আসামি গ্রেফ

12

সাত মাসে বাংলাদেশ ৪০ কোটি ডলারের চীনা বিনিয়োগ পেয়েছে : রাষ্ট

13

প্রতিকূলতার পথ পেরিয়ে জাতীয় স্বীকৃতিতে সংগীতা বোনার্জী

14

২০২৭ সালের রমজান কবে, জানা গেল শুরুর সম্ভাব্য তারিখ

15

দাপুটে জয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

16

মৌলভীবাজারসহ আরো ৩ জেলা বন্যা শঙ্কায়

17

মৌলভীবাজার-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী মুজিব

18

ওসিকে ফোনে গালাগালির অভিযোগে বাহুবল বিএনপি সভাপতি আটক

19

শ্রীমঙ্গলে গাছের ডালে গামছা দিয়ে আত্মহত্যা গৃহবধূর!

20