চায়ের জনপদ
প্রকাশ : Oct 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলের মাদ্রাসাশিক্ষক জসিম তালুকদারের রহস্যজনক মৃত্যু, সেতুর নিচে অচেতন অবস্থায় উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদ্রাসার শিক্ষক মাওলানা শাহ মনিরুজ্জামান জসিম তালুকদার নিখোঁজের একদিন পর মারা গেছেন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল থেকে নিখোঁজ থাকার পর শনিবার (২৪ অক্টোবর) তাকে অচেতন অবস্থায় ভৈরব-আশুগঞ্জ সেতুর নিচ থেকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা তাকে চেতনানাশক কোনো পদার্থ খাইয়ে বা স্প্রে করে অচেতন অবস্থায় সেতুর নিচে ফেলে রেখে যায়। তবে এ অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার রাত ১০টার দিকে মাওলানা জসিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ভাতিজা মুস্তাকিম আল মুনতাজ তালুকদার।

নিহত মাওলানা জসিম শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরবগঞ্জবাজারের মাজদিহী এলাকার আব্দুল ওয়াহিদের ছেলে। তিনি চার কন্যাসন্তানের জনক এবং দীর্ঘদিন ধরে বরুণা মাদ্রাসায় শিক্ষকতা করছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, মাওলানা জসিম শ্রীমঙ্গলের ভৈরব বাজার এলাকায় বসবাস করতেন। শুক্রবার বিকেল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা প্রথমে ধারণা করেছিলেন, তিনি মাদ্রাসায় রয়েছেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর মাধ্যমে তার অসুস্থ অবস্থায় হাসপাতালে থাকার খবর জানতে পারেন স্বজনেরা।


সাতক্ষীরায় বিএনপি-যুবদলের নেতৃত্বে জাসাস নেতার দোকান গুঁড়িয়ে লুটপাট
স্থানীয় কয়েকজন যুবক ভৈরব-আশুগঞ্জ সেতুর নির্জন এলাকায় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। পরে তাকে ভৈরবের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের দাবি, তার শরীরে দৃশ্যমান রক্তাক্ত ক্ষত বা শারীরিক নির্যাতনের চিহ্ন ছিল না।

ঘটনাটি প্রথম প্রকাশ্যে আসে স্থানীয় বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এবাদুর রহমান মোশাহিদের মাধ্যমে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন মুমূর্ষু মাওলানা জসিমের একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন। ওই ভিডিও দেখে পরিবারের সদস্যরা উদ্ধারকারী যুবকের সাথে যোগাযোগ করেন এবং পরে ভৈরবে যান।

খবর পেয়ে বরুণা মাদ্রাসার শিক্ষক মাওলানা আহমদ জুবায়ের জুয়েলসহ পরিবারের সদস্য ও স্বজনেরা ভৈরবের উদ্দেশে রওনা হন। হাসপাতালে গিয়ে তারা মাওলানা জসিমের পরিচয় নিশ্চিত করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে অন্য হাসপাতালে নেওয়ার পথে গাড়িতেই তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানান।

নিহতের ভাতিজা মুস্তাকিম আল মুনতাজ তালুকদার বলেন, শুক্রবার থেকে তার চাচা নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা প্রথমে ভেবেছিলেন, তিনি মাদ্রাসায় আছেন। পরে শনিবার দুপুরে ফেসবুকে ভিডিও দেখে তার অবস্থান সম্পর্কে জানতে পারেন। ভৈরবের একটি হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মাওলানা জসিমের মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কীভাবে তিনি সেতুর নিচে অচেতন অবস্থায় পৌঁছালেন, তাকে কেউ চেতনানাশক পদার্থ প্রয়োগ করেছিল কি না এবং তার মৃত্যুর প্রকৃত কারণ কী এসব প্রশ্নের উত্তর জানতে ঘটনার সুষ্ঠু তদন্ত প্রয়োজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গল বিএনপিতে ত্যাগী নেতারা কোণঠাসা, নিয়ন্ত্রণ কার হাতে

1

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন: পুলিশের অভিযানে একজন আটক, ট্রা

2

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে ‘পাঠক কর্নার’ উদ্বোধন

3

মুঠোফোনে অস্ত্রধারীদের ভিডিও করছিলেন সাংবাদিক আসাদুজ্জামান,

4

শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আ/হ/ত ২

5

তিন সচিবকে দায়িত্ব থেকে সরাল সরকার

6

শ্রীমঙ্গলে প্রেসক্লাব কোষাধ্যক্ষ এহসানের বিরুদ্ধে মামলা, নিন

7

২০২৭ সালের রমজান কবে, জানা গেল শুরুর সম্ভাব্য তারিখ

8

শ্রীমঙ্গলে চা বাগানে তারেক রহমানের জন্য প্রার্থনা

9

ছয় দলের অংশগ্রহনে আবুধাবি টি-টেনের নতুন যুগের সূচনা

10

শ্রীমঙ্গলে ৩ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন

11

মৌলভীবাজারে শহিদ মিনারে স্থাপিত মুজিব ম্যুরাল বুলডোজার দিয়ে

12

তারেক রহমান চান আপনারা সব সময় ভাল থাকেন কমলগঞ্জের আলিনগর চা

13

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

14

ওসমানীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মিজানু

15

শ্রীমঙ্গলে আলোচিত কলেজছাত্র হৃদয় হত্যা মামলার রহস্য উদঘাটন

16

শ্রীমঙ্গলে মোবাইল কোর্ট অভিযানে অবৈধ বালু জব্দ

17

এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৮ দশমিক ৪৫, কমেছে জিপিএ-৫

18

১৪ ঘণ্টায় ৬৩ কিলোমিটার পায়ে হেঁটে রেকর্ড গড়লেন নয়ন চাষা

19

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

20