চায়ের জনপদ
প্রকাশ : Nov 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা ও কর্মসূচির ঘোষণা

শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব ও দৈনিক খোলা কাগজের মৌলভীবাজার স্টাফ রিপোর্টার অনুসন্ধানী সাংবাদিক মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির) এর বিরুদ্ধে সিলেট সাইবার আদালতে দায়েরকৃত ‘হয়রানিমূলক মিথ্যা’ মামলার প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছে শ্রীমঙ্গল প্রেসক্লাব। অবিলম্বে মামলা প্রত্যাহার ও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে আগামী বৃহস্পতিবার প্রতিবাদ সমাবেশের কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় শ্রীমঙ্গলের স্থানীয় এক রেস্টুরেন্টে ক্লাবের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত ও কর্মসূচি গ্রহণ করা হয়।

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা, লেখালেখি, শিক্ষা উদ্যোগ ও সামাজিক-সাংস্কৃতিক নানা ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত সাংবাদিক এহসানের ওপর এ ধরণের মামলাকে স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত হিসেবে দেখছেন স্থানীয় সংবাদকর্মীরা।

জরুরি সভা ও কর্মসূচি ঘোষণা :
শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত জরুরি সভায় বক্তব্য রাখেন ক্লাবের সদস্য সচিব রুবেল আহমদ, সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ, কাওছার ইকবাল, সৈয়দ আমিরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক আবুজার বাবলা, প্রেসক্লাবের সদস্য এম এ রকিব, সাইফুল ইসলাম, সৈয়দ ছায়েদ আহমদ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য শামসুল ইসলাম শামীম, সদস্য কাজী গোলাম কিবরিয়া জুয়েল, মুসলিম চৌধুরী, মামুন আহমেদ, মিজানুর রহমান আলম, সুলতান মাহমুদ।

সভা থেকে আগামী বৃহস্পতিবার শ্রীমঙ্গলে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।

প্রেসক্লাবের যৌথ বিবৃতি :
এদিকে, সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন ও সদস্য সচিব রুবেল আহমেদ।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, শ্রীমঙ্গল উপজেলার সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংযুক্ত) ডা. সিনথিয়া তাসনিম কর্তৃক সাংবাদিক মো. এহসানুল হকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলাটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা। সরকারি দায়িত্বে থাকা একজন কর্মকর্তার কর্মকাণ্ড বা জনস্বার্থসংশ্লিষ্ট অনিয়ম নিয়ে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব।

তারা আরও উল্লেখ করেন, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়েরের এই প্রবণতা মুক্ত গণমাধ্যম ও স্বাধীন মতপ্রকাশের পরিবেশকে চরমভাবে ব্যাহত করছে। বিশেষ করে জনস্বাস্থ্য বা স্বাস্থ্য প্রতিষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ জায়গায় জবাবদিহি নিশ্চিত না হলে সাধারণ মানুষের তথ্য জানার অধিকার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়।

স্বাধীন তদন্ত ও মামলা প্রত্যাহারের দাবি :
জরুরি সভা ও যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক এহসানুল হকসহ সকল সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। একইসাথে পুরো বিষয়টি নিয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান তারা।

দাবি না মানা হলে সাংবাদিক সমাজ তাদের অধিকার আদায়ে কঠোর রাজপথের সংগ্রামে নামতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে ৩৯ বছরের শিক্ষকতা জীবনের ইতি

1

সেন্ট মার্থাস বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভা

2

শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে চা বাগানের শিশুদের মাঝে নতুন প

3

দেশকে সুন্দর করে গড়ে তোলার আহ্বান তারেক রহমানের

4

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

5

সাংবাদিকদের সম্মানে শ্রীমঙ্গল থানা পুলিশের ইফতার মাহফিল

6

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

7

শ্রীমঙ্গলে পৌর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

8

শ্রীমঙ্গল-কমলগঞ্জে ধানের শীষ কার হাতে?

9

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন: পুলিশের অভিযানে একজন আটক, ট্রা

10

এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে শ্রীমঙ্গলের কাজী আসিফা

11

গণ-অভ্যুত্থানের দেড় বছর পর ভোটে দেশ, সংবিধান সংস্কারেও গণভোট

12

শ্রীমঙ্গলে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

13

টানা ৫ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

14

শেখ হাসিনার সঙ্গে আ.লীগেরও বিচার করা উচিত : মির্জা ফখরুল

15

নির্বাচন আয়োজনের জন্য দেশ প্রস্তুত ও স্থিতিশীল আছে: প্রধান উ

16

মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ

17

২০২৭ সালের রমজান কবে, জানা গেল শুরুর সম্ভাব্য তারিখ

18

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

19

শ্রীমঙ্গলে ৬৪ চা বাগানের নেতাদের সাথে চা শ্রমিক ইউনিয়নের দ্ব

20