চায়ের জনপদ
প্রকাশ : Feb 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে প্রেসবিটারির ৫৫তম বার্ষিক ধর্মীয় সভা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী শ্রীমঙ্গল–বড়লেখা প্রেসবিটারিয়ান খ্রিষ্টীয় মণ্ডলীর ৫৫তম বার্ষিক ধর্মীয় সভা সমাপ্ত হয়েছে।
রোববার রাতে উপজেলার নিরালা খাসিয়া পুঞ্জিতে সমবেত প্রার্থনা ও বিদায়ী সংগীতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ আধ্যাত্মিক আয়োজন শেষ হয়। 

এর আগে গত শুক্রবার শ্রীমঙ্গল–বড়লেখা প্রেসবিটারি ও -এর সহযোগিতায় নিরালা প্রেসবিটারিয়ান মণ্ডলীর উদ্যোগে এ ধর্মীয় সভা শুরু হয়।  এ সভায় প্রধান আকর্ষণ ছিল খাসিয়া সম্প্রদায়ের প্রায় পাঁচ হাজার ভক্তের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। 
শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে এ ধর্মীয় সম্মেলনে সভাপতিত্ব করেন মডারেটর পালক রেভা. এবরিসন পতাম। তিন দিনে ধর্মীয় আলোচনার পাশাপাশি ১০টি সাংস্কৃতিক দলের পরিবেশিত খ্রিষ্টীয় সংগীত সভায় ভক্তিময় আবহ সৃষ্টি করে এবং আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। 
রোববার রাতে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ সমবেত প্রার্থনার মধ্য দিয়ে ৫৫তম বার্ষিক এ ধর্মীয় সভার শান্তিপূর্ণ সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে খেলোয়াড়দের জন্য নির্মাণ হচ্ছে আন্তর্জাতিক মানের র

1

আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ

2

মৌলভীবাজারে বিয়ের আগে বৈবাহিক তথ্য গোপনের অভিযোগ, বিপাকে কন

3

তিন সচিবকে দায়িত্ব থেকে সরাল সরকার

4

শ্রীমঙ্গলে প্রথম ফুটসাল: ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা

5

১৪ বছর পর আরমান খানের নতুন গান ‘ফুটবল ফুটবল’

6

শ্রীমঙ্গলে ৩৯ বছরের শিক্ষকতা জীবনের ইতি

7

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

8

মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ

9

শ্রীমঙ্গলে পৃথক স্থান থেকে বিপন্ন তক্ষক ও ভুবনচিল উদ্ধার

10

শেখ হাসিনার সঙ্গে আ.লীগেরও বিচার করা উচিত : মির্জা ফখরুল

11

মহান বিজয় দিবস আজ

12

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

13

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

14

নির্বাচনী ট্রেনে উঠেছে দেশ

15

চোরাই মোটরসাইকেল ও নগদ টাকাসহ চোর চক্রের মূলহোতা আটক

16

বাগান থেকে কবিতার মঞ্চে সংগীতা বোনার্জী

17

শ্রীমঙ্গলের ওসি আমিনুল ইসলাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নি

18

কি খাচ্ছি আমরা? রাসায়নিক দিয়ে তৈরী করা হচ্ছে জিলাপি

19

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা করল বিসিবি

20