চায়ের জনপদ
প্রকাশ : Jul 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

কমলগঞ্জে বাড়ির আঙিনায় মাটি খুঁড়তেই মিলল গ্রেনেড! সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিম এসে নিষ্ক্রিয় করে

মৌলভীবাজারের কমলগঞ্জে বাড়ির আঙিনায় সবজি চাষ করতে গিয়ে বেরিয়ে এলো একটি ভয়ংকর বিস্ফোরক দ্রব্য—গ্রেনেড! সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামে এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

স্থানীয় সুত্রে জানা যায়, সকালে এক নারী যখন নিজের বাড়ির আঙিনায় শিম বপনের জন্য মাটি খুঁড়ছিলেন, তখনই মাটির নিচ থেকে উঠে আসে একটি ছোট আকৃতির ধাতব বস্তু। সেটিকে প্রথমে সাধারণ কিছু ভেবে অবহেলা করা হলেও, পরে পাশে থাকা আবু বক্কর নামে এক ব্যক্তি সেটিকে গ্রেনেড বলে সন্দেহ করে ছবি তুলে সামাজিক মাধ্যমে জানিয়ে দেন সবাইকে।

খবর ছড়িয়ে পড়তেই কমলগঞ্জ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে। যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে সেটিকে সংরক্ষিত ঘোষণা করা হয়। এরপর সেনাবাহিনীর বিশেষ বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়, যারা ঘটনাস্থলে এসে সফলভাবে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে।

স্থানীয়রা ধারণা করছেন, গ্রেনেডটি বহু পুরোনো, সম্ভবত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ের। কারণ, কাছেই অবস্থিত শমশেরনগর বিমানবন্দর একসময় পাকিস্তানি বাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল। সেসময় নানা জায়গায় বিস্ফোরক ব্যবহারের প্রমাণ মিলেছিল।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, "খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে এসে এলাকা ঘিরে ফেলি। এরপর সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিম এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে। বর্তমানে এলাকাটি নিরাপদ।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে যৌতুকের দাবিতে গৃহবধূকে হাত-পা বেঁধে নির্যাতন, ভে

1

সামাজিক ব্যবসা ও প্রযুক্তি নিয়ে জাতিসংঘের আয়োজনে শ্রীমঙ্গলের

2

বিদ্রোহী কবির পাশে শায়িত হলেন বিপ্লবী হাদি

3

শ্রীমঙ্গল মির্জাপুরে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সমন্বয় সভা অনু

4

হজযাত্রীদের জন্য যে চার টিকা বাধ্যতামূলক করল সৌদি

5

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

6

শ্রীমঙ্গলে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

7

তারেক রহমান চান আপনারা সব সময় ভাল থাকেন কমলগঞ্জের আলিনগর চা

8

শ্রীমঙ্গলে আলোচিত কলেজছাত্র হৃদয় হত্যা মামলার রহস্য উদঘাটন

9

সাংবাদিকসহ জুলাই আন্দোলনের ৫ যোদ্ধাকে হত্যার হুমকি, শ্রীমঙ্গ

10

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

11

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

12

নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার

13

শ্রীমঙ্গলে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

14

৫ শতাংশ নয়, চাই বাস্তবসম্মত মজুরি'—সংবাদ সম্মেলনে চা শ্রমিক

15

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন: পুলিশের অভিযানে একজন আটক, ট্রা

16

শ্রীমঙ্গলে ফ্রীজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন

17

মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনার মামলার রায় ঘোষণা ১৭ নভেম্বর

18

ডিজিটাল দুনিয়ায় শ্রীমঙ্গলের তরুণ ফাহিম আহমেদের আলো

19

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩

20