চায়ের জনপদ
প্রকাশ : Dec 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গল–কমলগঞ্জে এনসিপির ভরসা প্রীতম দাশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে প্রীতম দাশকে মনোনয়ন দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার সকালে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এই মনোনয়নের ঘোষণা দেন।

প্রীতম দাশ বর্তমানে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও সিলেট বিভাগের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দলটির ধর্ম ও সম্প্রীতি সেলের সহ–সম্পাদক।

মনোনয়নপ্রাপ্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রীতম দাশ বলেন, 'চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্তের অংশ হিসেবে আমাকে সংসদ সদস্য পদে মনোনীত করায় আমি দলের প্রতি কৃতজ্ঞ। অভ্যুত্থানের যে স্পিরিট—সবার জন্য সম–অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই আমি কাজ করবো। অতীতেও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে যেমন ছিলাম, ভবিষ্যতেও তেমনই তৎপর থাকবো।

তিনি আরও বলেন, '২০২২ সালে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে অংশ নিয়ে মিথ্যা মামলায় আমাকে ১৩১ দিন কারাভোগ করতে হয়েছে। জনগণের পাশে থাকার রাজনীতি আমি শিক্ষাজীবন থেকেই করে আসছি। এ অঞ্চলের মানুষ আমাকে নির্বাচিত করলে তাদের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট থাকবো।

প্রীতম দাশ জানান, শ্রীমঙ্গল–কমলগঞ্জের মানুষের সমস্যা, সম্ভাবনা ও চাহিদার সমন্বয়ে তিনি অচিরেই একটি নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন। ছাত্র-জনতা ও এলাকার প্রবীণদের সঙ্গে নিয়ে তিনি শাপলা-কলি প্রতীক নিয়ে সবার দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করবেন।

উল্লেখ্য, মৌলভীবাজার-৪ আসনে মোট ভোটার ৫,০৫,৮২০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,৪০,৬৭৬ জন, নারী ভোটার ২,৪১,৯০৪ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন এবং নতুন ভোটার ২৩,২৩৯ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৫ দেশে সহজেই নাগরিকত্ব পাওয়া যায়

1

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩

2

কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন, বাছাই কৌশল জানালেন তারেক রহমান

3

শ্রীমঙ্গলে বিএনপির সমন্বয় সভা অনুষ্ঠিত

4

ঈদে দীর্ঘ ছুটির সুখবর আসছে

5

বিয়ে মানেই খরচ নয়, এবার বিয়ে করলেই মিলবে লাখ লাখ টাকা!

6

মঙ্গলবার রমজানের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের

7

চোরাই মোটরসাইকেল ও নগদ টাকাসহ চোর চক্রের মূলহোতা আটক

8

শেখ হাসিনার সঙ্গে আ.লীগেরও বিচার করা উচিত : মির্জা ফখরুল

9

শ্রীমঙ্গলের আধুনিকায়নে নতুন সংযোজন ইলেকট্রিক স্কুটার সেবা

10

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

11

আখেরি চাহার সোম্বা আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

12

আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ

13

শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের আদ

14

শ্রীমঙ্গলের ঐতিহাসিক নির্মাই শিববাড়িতে দুইদিনব্যাপী শিব চতুর

15

কে পাচ্ছেন ধানের শীষ? অনিশ্চয়তায় জমে উঠছে শ্রীমঙ্গল–কমলগঞ্জ

16

একরামুল কবীর-কে "আমরা করব জয় ফাউন্ডেশন" এর সংবর্ধনা প্রদান

17

এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৮ দশমিক ৪৫, কমেছে জিপিএ-৫

18

মৌলভীবাজার পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের ১ শত ৬৯ কোটি ৪৫ লক্ষ টা

19

শ্রীমঙ্গলে ট্যুরিজম বোর্ডের উদ্যোগে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন

20