চায়ের জনপদ
প্রকাশ : Oct 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে শিশু উন্নয়ন প্রকল্পের নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

‘আমি কন্যাশিশু স্বপনো গড়ি সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি' এ প্রতিপাদ্যকে সামনে রেখে চা'বাগানের শিশু উন্নয়ন প্রকল্পে পালিত হলো জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা "কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ সহযোগীতায় ও মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের (বিডি ০৪০৫) ও চ্যারিটেবল ট্রাস্ট অফ সিলেট প্রেসবিটারিয়ান সিনড এর আয়োজনে কালিঘাট ইউপির জাগছড়া চা বাগানের প্রকল্পের শিশু ও অভিভাবকদের নিয়ে জাতীয় কন্যা শিশু দিবসে দিনব্যাপী চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১অক্টোবর) সকাল ১১ ঘটিকায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প কার্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন মধ্য ও দক্ষিন বাংলাদেশ জাগছড়া প্রকল্পের চেয়ারম্যান ফিলা পতমী। এসময় প্রকল্পের কন্যা শিশুদের স্বাস্থ্য, শিক্ষাসহ তাদের মৌলিক অধিকার নিশ্চিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন সভার প্রধান অতিথি শ্রীমঙ্গল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আকতার। তিনি বলেন চা'বাগানের কন্যা শিশুরা তাদের নিজ মৌলিক অধিকার প্রাপ্য থেকে এখনও অনেকাংশে পিছিয়ে আছে, শিক্ষা,স্বাস্থ্য সহ তাদের সকল অধিকার প্রাপ্তিতে সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
 
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মিঠুন সিং রাউতিয়া,৯ নং ওয়ার্ড সদস্য রুপচাঁন রবিদাশ, নারী সদস্য লক্ষী রানী প্রজাপতি। 
এসময় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প জাগছড়া (বিডি-০৪০৫) ব্যাবস্থাপক লুকাস রাংসাই, ইমপ্লিমেন্টর রিবিকা মহাপাত্র, প্রতিমা ম্রং, শিক্ষক মেমোরিয়াল খংলা প্রমুখ।

উক্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনে মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উপকারভোগী ১২০ জন শিশু ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। প্রকল্পের শিশুদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

1

ডিসিআরসহ বিনামূল্যে নামজারী খতিয়ান প্রদান করে প্রশংসায় ভাসছে

2

মন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা

3

টিফিনের টাকায় শ্রীমঙ্গলে শিশুদের খাতা কলম উপহার

4

শ্রীমঙ্গলে অনুসন্ধানী সাংবাদিকের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’: উত

5

শ্রীমঙ্গলে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

6

বিশ্ব বাঘ দিবস আজ

7

শ্রীমঙ্গলে শিশু উন্নয়ন প্রকল্পের নানা আয়োজনে জাতীয় কন্যা শিশ

8

প্রতিকূলতার পথ পেরিয়ে জাতীয় স্বীকৃতিতে সংগীতা বোনার্জী

9

সাংবাদিকদের সম্মানে শ্রীমঙ্গল থানা পুলিশের ইফতার মাহফিল

10

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে : মৌলভীবাজারের নতুন পুলিশ সুপা

11

গণ-অভ্যুত্থানের দেড় বছর পর ভোটে দেশ, সংবিধান সংস্কারেও গণভোট

12

সাংবাদিকসহ জুলাই আন্দোলনের ৫ যোদ্ধাকে হত্যার হুমকি, শ্রীমঙ্গ

13

ফেসবুকে ‘হ্যাঁ’ ও ‘না’ পোস্টের প্রতিযোগিতা

14

ডিউটি শেষে বাড়ি ফেরা হলো না সিপিজি সদস্য সিরাজ মিয়ার

15

পুলিশ দেখে ইয়াবা চিবিয়ে নষ্ট করার চেষ্টা, অবশেষে মাদক ব্যবসা

16

যুক্তরাষ্ট্র- ইরান উত্তেজনা: কোন পথে যাবে বিশ্ববাজার

17

আমিরাতে ফের দেখা মিলল শামীম ওসমান! পালিয়ে যাওয়া রাজনীতিকের প

18

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ছাত্রদল সদস্যের পরিবারকে সমব

19

মঙ্গলবার বাজারে আসছে ১০০ টাকার নতুন নোট

20