চায়ের জনপদ
প্রকাশ : Nov 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধ এবং জুলাইসহ সকল গণহত্যার বিচার দ্রুত কার্যকরের দাবিতে আজ বাদ আসর বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি হুসাইন আব্দুল আউয়াল, এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা সংগঠন বিভাগের সম্পাদক শাহিদুল ইসলাম তালহা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অফিস সম্পাদক আব্দুল ওয়াজিদ, জেলা সদস্য হাকিম নিজাম উদ্দিন, যুব মজলিসের জেলা সহ-সভাপতি শাহ মিসবাহ, জেলা প্রশিক্ষণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম, জেলা আমেলা সদস্য উবায়দুর রহমান আকিব, খেলাফত ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সহ-সভাপতি মাজহারুল ইসলাম শাফী, জেলা প্রশিক্ষণ সম্পাদক মো. হাদী আলম, ছাত্রনেতা আতাউর রহমান, শহর সভাপতি এহসান আহমদ, এবং তরুণ নেতা আহমদ সাকিব, হাফিজুর রহমান, জুবায়ের আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্রমূলক নাশকতা রোধে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোর হতে হবে। একই সঙ্গে জুলাইসহ অতীতের সকল গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে শফিকুর রহমান এমপি ও আব্দুল হাই চেয়ারম্যান স্মৃতি

1

এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৮ দশমিক ৪৫, কমেছে জিপিএ-৫

2

শ্রীমঙ্গলে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

3

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

4

জমি নিয়ে রক্তাক্ত সংঘর্ষ, দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

5

আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে মৌলভীবাজারে

6

শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তের ফাঁস

7

মৌলভীবাজারে শহিদ মিনারে স্থাপিত মুজিব ম্যুরাল বুলডোজার দিয়ে

8

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

9

আলোচিত কিশোর জুনায়েদ হত্যাকাণ্ডে অবশেষে পুলিশের জালে দুই আসা

10

দশম রমজানে লামুয়ার মসজিদে হাজার মানুষের ইফতার আয়োজন

11

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খ

12

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

13

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

14

হাসনাত-সারজিসসহ এনসিপির ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

15

শীত নিয়ে আরও দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

16

শ্রীমঙ্গলে বিএনপি-জামায়াতের বিক্ষোভ, কঠোর নজরদারিতে আইনশৃঙ্খ

17

মঙ্গলবার রমজানের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের

18

সেন্ট মার্থাস বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভা

19

শ্রীমঙ্গলে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

20