চায়ের জনপদ
প্রকাশ : Nov 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে বিএনপি-জামায়াতের বিক্ষোভ, কঠোর নজরদারিতে আইনশৃঙ্খলা বাহিনী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অনলাইনে ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উত্তেজনা বিরাজ করছে। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকেই উপজেলা শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।

সকালে শহরের চৌমুহনা চত্বরে তারা অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ চলাকালে এলাকাজুড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে। পরে তারা একটি মিছিল নিয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় চৌমুহনায় সমবেত হয়।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যদের ব্যাপক মোতায়েন করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি ও তল্লাশি অভিযান চলছে। স্থানীয় প্রশাসন বলছে, যেকোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীলতা মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগের ‘নাশকতা ও দমননীতির’ বিরুদ্ধে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার থেকে চোরাই ৬টি সিএনজি সুনামগঞ্জ থেকে উদ্ধার, আটক

1

পর্দা নামলো বিশ্বকাপের, ১৬ বছর পর স্পেনের শিরোপা জয়

2

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

3

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

4

শ্রীমঙ্গলে শিশু উন্নয়ন প্রকল্পের নানা আয়োজনে জাতীয় কন্যা শিশ

5

শ্রীমঙ্গলে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

6

শ্রীমঙ্গলে প্রেসবিটারির ৫৫তম বার্ষিক ধর্মীয় সভা

7

সরকারি কর্মচারীরা আন্দোলন করলে বাধ্যতামূলক অবসর

8

যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ৫ নেতা আজীবন বহিষ্কার

9

সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাব

10

জাতীয় নির্বাচন ২০২৬ এর ১২ ফেব্রুয়ারি

11

কন্টেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ আর নেই

12

শ্রীমঙ্গল সরকারি কলেজে ভর্তি সহায়তায় ‘হেল্প ডেক্স’ চালু

13

শ্রীমঙ্গলে অনুসন্ধানী সাংবাদিকের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’: উত

14

কথায় নয়, কাজে প্রমাণ—শ্রীমঙ্গল-কমলগঞ্জবাসীর প্রত্যাশা এখন বা

15

শ্রীমঙ্গলে সংস্কৃতির বিকাশে এমপি ও সাংস্কৃতিক সংগঠনগুলোর মতব

16

শ্রীমঙ্গলে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

17

শ্রীমঙ্গলের আধুনিকায়নে নতুন সংযোজন ইলেকট্রিক স্কুটার সেবা

18

মৌলভীবাজার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আক্কাছ আলী

19

শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জে তুলাভর্তি ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ড

20