চায়ের জনপদ
প্রকাশ : Nov 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

মৌলভীবাজার ৪ আসনে মনোনয়নের আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র প্রীতম দাশ

মৌলভীবাজার ৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) মনোনয়ন ফরম কিনেছেন দলটির যুগ্ম সদস্য সচিব ও সিলেট বিভাগের তত্ত্বাবধায়ক প্রীতম দাশ৷
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর কাছে মনোনয়ন ফরম কিনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আবেদন করেন তিনি৷ 
এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম আহ্বায়ক ও সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক,যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহাদী,
সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা,সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন,সংগঠক রফিকুল ইসলাম আইনী প্রমুখ৷

প্রীতম দাশ জানান,আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার ৪ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির হয়ে নির্বাচন করার জন্য আবেদন করেছি৷ আশা করি দল আমাকে এই আসনে মনোনীত করবে৷ দল আমাকে মনোনীত করলে এই আসনে এনসিপির 'শাপলা কলি' প্রতীকে ভোটাররা আমাকে ভোট দিয়ে একটি ব্যালট বিপ্লব ঘটাবেন বলে আমি আশা রাখি৷ আমি এই অঞ্চলের মাটির সন্তান আমার শেকড় এই অঞ্চলের মানুষের সাথে আত্মিকভাবে গাঁথা৷ এনসিপির মনোনয়নে আমি সংসদ সদস্য নির্বাচিত হলে আমি এ অঞ্চলের প্রতিটি মানুষের জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে কাজ করব৷

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

1

শ্রীমঙ্গলে অবৈধ বালু কারবারিসহ আটক ৩

2

শ্রীমঙ্গলে সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

3

কাল এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

4

না ফেরার দেশে বন্যপ্রাণীর অকৃত্রিম বন্ধু সীতেশ বাবু, শোকাহত

5

সাংবাদিকদের সম্মানে শ্রীমঙ্গল থানা পুলিশের ইফতার মাহফিল

6

কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো মণিপুরী সম্প্রদায়ের প্রধান

7

সংবাদ প্রকাশের পর সাংবাদিক এহসানের বিরুদ্ধে সাইবার মামলা, প্

8

শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

9

মৌলভীবাজার থেকে চোরাই ৬টি সিএনজি সুনামগঞ্জ থেকে উদ্ধার, আটক

10

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি

11

কুসংস্কারের বলি নারী ও শিশু, ‘কালোজাদু’ অভিযোগে পুড়িয়ে হত্যা

12

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি ঘোষণা

13

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

14

সেন্ট মার্থাস বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভা

15

আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে মৌলভীবাজারে

16

দেশকে সুন্দর করে গড়ে তোলার আহ্বান তারেক রহমানের

17

আওয়ামী শাসনের পতন উপলক্ষে শ্রীমঙ্গলে বিএনপির বিজয় র‌্যালি

18

মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ

19

খালেদা জিয়ার মৃত্যুতে হাসিনার শোক

20