চায়ের জনপদ
প্রকাশ : Feb 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
মৌলভীবাজারে সিএনজি চালিত অটো রিকশা ও পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল উপজেলার ভৈরববাজারের শেষ সীমানা ও মৌলভীবাজারের  প্রবেশমুখে শাহপুর সিনেমা হল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত সোয়া ১ টার  ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কে দু দিক থেকে আসা সিএনজি চালিত অটো রিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত আরেকজনকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল-এ নেওয়া হলে তিনিও মারা যান 
মৌলভীবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফ জানান, দুর্ঘটনার পর হাসপাতালে আনা তিনজনের মরদেহ হাসপাতালে আছে। মৃত অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়েছে। 
মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানা যায় নি। এই বিষয়ে তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি থামলে যুদ্ধও থামবে : ট্রাম্প

1

সামাজিক ব্যবসা ও প্রযুক্তি নিয়ে জাতিসংঘের আয়োজনে শ্রীমঙ্গলের

2

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার উচ্ছেদ অভিযান

3

মৌলভীবাজারে সেনাবাহিনী ও বিজিবি এর যৌথ অভিযানে অবৈধ পণ্য জব্

4

শ্রীমঙ্গলে মুয়াজ্জিনকে লাঞ্ছিত করার ঘটনায় বিএনপি নেতা জয়নাল

5

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

6

শ্রীমঙ্গলে হোটেল-রেস্তোরাঁ খাতে ন্যূনতম মজুরি বাস্তবায়নে উদ্

7

কি খাচ্ছি আমরা? রাসায়নিক দিয়ে তৈরী করা হচ্ছে জিলাপি

8

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

9

শ্রীমঙ্গলে ৩৯ বছরের শিক্ষকতা জীবনের ইতি

10

৫ আগস্টের পরের মামলাগুলো যাচাইয়ের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

11

নির্বাচনী ট্রেনে উঠেছে দেশ

12

হৃদয়ে শ্রীমঙ্গলের সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আল-মাম

13

শ্রীমঙ্গলে শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে মাঠে ইউএনও

14

একরামুল কবীর-কে "আমরা করব জয় ফাউন্ডেশন" এর সংবর্ধনা প্রদান

15

সিলেট রেলপথে বিশেষ ট্রেন চালু ও সংস্কারসহ ৮দফা দাবিতে শ্রীমঙ

16

সাবেক চেয়ারম্যান মরহুম আরজু মিয়া স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট

17

ইংল্যান্ডের স্থানীয় নির্বাচনে আবারও জয়ী শ্রীমঙ্গলের কৃতি সন্

18

ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী

19

শ্রীমঙ্গলের সন্তান সরফু বিসিবির পরিচালক হওয়ায় শ্রীমঙ্গলে আনন

20