চায়ের জনপদ
প্রকাশ : Aug 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৮টায় পুলিশ লাইনস্ ড্রিল শেডে মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার এম.কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা। সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাকিলের সঞ্চালনায় অনুষ্টিত সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যরা বিভিন্ন প্রস্তাবনা এবং পূর্ববর্তী মাসের কল্যাণ সভায় উত্থাপিত প্রস্তাব সমূহের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
পরে ২০২৫ সালের জুলাই মাসের পারফরম্যান্স বিবেচনায় জেলার শ্রেষ্ঠ থানাসহ অন্যান্য ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।
জুলাই মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন শ্রীমঙ্গল থানার মো. আমিনুল ইসলাম।
শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন শ্রীমঙ্গল থানার অলক বিহারী গুন। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্টের পুরস্কার লাভ করেন সদর ট্রাফিকের সার্জেন্ট কমলেশ বিশ্বাস। এছাড়া শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসারের পুরস্কার পেয়েছেন সদর মডেল থানার এএসআই জাহিদুল ইসলাম।
জেলার গুরুত্বপূর্ণ ও ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার ও সামগ্রিক পারফরম্যান্স বিবেচনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা, পিপিএম ; কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন, সদর সার্কেলের
অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের এবং শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমানকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
এছাড়া মৌলভীবাজার সদর থানায় ব্যবসায়ী রুবেল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, শ্রীমঙ্গল থানায় ক্লু-লেস হৃদয় হত্যা মামলার রহস্য উদঘাটন, কমলগঞ্জ থানায় আলোচিত ময়ুর মিয়া হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং বড়লেখা থানায় আলোচিত ছিনতাইয়ের ঘটনায় আসামি গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের জন্য থানার অফিসার ইনচার্জগণ এবং সন্তোষজনক পারফরম্যান্সের জন্য জেলা গোয়েন্দা শাখা ও এলআইসি বিশেষ পুরস্কার লাভ করে।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বসন্ত ও ভালোবাসায় রঙিন তারকারা

1

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

2

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

3

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

4

বাপ-চাচার পথেই মানুষের কল্যাণে কাজ করতে চান মুঈদ আশিক চিশতী

5

শ্রীমঙ্গলে সংস্কৃতির বিকাশে এমপি ও সাংস্কৃতিক সংগঠনগুলোর মতব

6

শ্রীমঙ্গলে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনা

7

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

8

কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো মণিপুরী সম্প্রদায়ের প্রধান

9

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

10

শ্রীমঙ্গলে ফ্রীজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন

11

শ্রীমঙ্গলে মানবাধিকার ঐক্য পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা

12

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

13

ভয়াবহ বন্যায় প্রস্তুত ১৫৩টি আশ্রয়কেন্দ্র, খোলা হয়েছে কন্ট্রো

14

শ্রীমঙ্গল সরকারি হাসপাতালে মেয়াদবিহীন পাউরুটি-নিন্মমানের কলা

15

ঝুলনযাত্রা পূজায় বিএনপি নেতা মো. মহসিন মিয়া মধুর শুভেচ্ছা ও

16

অক্টোবরে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ চূড়া

17

শ্রীমঙ্গলে ভাড়াউড়ার মাঠে রুদ্ধশ্বাস ফাইনাল, শিরোপা লালচান্দ

18

পরিবর্তন আসছে ডিসি-ইউএনওদের পদবিতে

19

শ্রীমঙ্গলে চা বাগানে তারেক রহমানের জন্য প্রার্থনা

20