চায়ের জনপদ
প্রকাশ : Feb 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে মোটরসাইকেলযোগে ছিনতাই,

সিলেট নগরের হাউজিং এস্টেট এলাকায় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে মোটরসাইকেলযোগে এক নারীকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ব্যাংক থেকে টাকা তুলে বাসায় ফেরার পথে অটোরিকশায় থাকা অবস্থায় তার ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফুটেজে দেখা যায়, হাউজিং এস্টেটের ভেতরের সড়ক দিয়ে একটি অটোরিকশা যাওয়ার সময় তিনটি মোটরসাইকেলে ছয়জন যুবক এসে সেটির গতিরোধ করে। তাদের মধ্যে একজন মোটরসাইকেল থেকে নেমে অটোরিকশার ভেতরে থাকা ব্যাগটি ধরে টানাটানি শুরু করে। কিছুক্ষণ ধস্তাধস্তির পর ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। এ সময় অটোরিকশা থেকে নেমে ভুক্তভোগী নারীকে চিৎকার করতে দেখা যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা ওই নারী ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলন করে বাড়ি ফিরছিলেন। ছিনতাইকারীরা তার ব্যাগে থাকা নগদ অর্থ ও চেক বইয়ের কয়েকটি পাতা নিয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে সিলেট মহানগর বিএনপি-র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। ছিনতাইকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে পুলিশ কমিশনারের সঙ্গেও কথা বলেছেন বলে জানান তিনি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভুক্তভোগীর ব্যাংকে যাওয়া-আসার তথ্য কেউ আগে থেকেই জানত। এ ঘটনায় ব্যাংকের ভেতরের কারও সম্পৃক্ততা আছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। কারণ সিলেটে নিয়মিত ব্যাংক লেনদেন হলেও এ ধরনের ছিনতাই সাধারণত ঘটে না।
এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মোবাশ্বির বলেন, ছিনতাইয়ের ঘটনায় একটি মৌখিক অভিযোগ পাওয়া গেছে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে ‘পাঠক কর্নার’ উদ্বোধন

1

রাজনগরের করিমপুরে বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী উদযাপনও আল

2

সাংবাদিক শামসুল ইসলাম শামীমের মেয়ে এশার জিপিএ–৫ অর্জন

3

বসন্ত ও ভালোবাসায় রঙিন তারকারা

4

শ্রীমঙ্গলে পঞ্চবার্ষিকী কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন সংক্রান্ত

5

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

6

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

7

১০ টাকায় মিলছে এক লিটার দুধ

8

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

9

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

10

শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি ব্লাড গ্রু

11

খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

12

হজযাত্রীদের জন্য যে চার টিকা বাধ্যতামূলক করল সৌদি

13

শ্রীমঙ্গলে ফ্রীজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন

14

শ্রীমঙ্গলে বিএনপি-জামায়াতের বিক্ষোভ, কঠোর নজরদারিতে আইনশৃঙ্খ

15

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

16

শ্রীমঙ্গলে জলবায়ু পরিবর্তন ও জীব বৈচিত্র্য বিষয়ক দিনব্যাপী ব

17

কাল এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

18

শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রমে ১০৫০ রকমের ব্যঞ্জনে অন্

19

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ট্রফি শ্রীমঙ্গল সদর ইউনিয়নের হাতে

20