চায়ের জনপদ
প্রকাশ : May 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

পর্যটন ও সংস্কৃতির গল্প নিয়ে জমকালো আয়োজনে ‘রূপসী শ্রীমঙ্গল’ এর উদ্বোধন

ঢাকার বনানী ক্লাবে অনুষ্ঠিত হলো “মিউজিক্যাল জার্নি শ্রীমঙ্গল, মৌলভীবাজার” শীর্ষক “রূপসী শ্রীমঙ্গল” ডকুমেন্টারির উদ্বোধনী অনুষ্ঠান। জমকালো এই আয়োজনে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের তিনজন বিশিষ্ট এমপি ও মন্ত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান এবং মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরী এমপি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রীমঙ্গল শুধু চায়ের শহর নয়, এটি বাংলাদেশের অন্যতম পর্যটন ও সাংস্কৃতিক ঐতিহ্যের কেন্দ্র। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়-টিলা, চা-বাগান, সংস্কৃতি ও মানুষের জীবনধারা দেশ-বিদেশের পর্যটকদের আকৃষ্ট করে। এসব সৌন্দর্য ও ঐতিহ্যকে বিশ্বের সামনে আরও সুন্দরভাবে তুলে ধরতেই “রূপসী শ্রীমঙ্গল” ডকুমেন্টারির উদ্যোগ নেওয়া হয়েছে।

ডকুমেন্টারির সঙ্গে প্রকাশিত হয়েছে একটি বিশেষ সংগীত আয়োজন, যেখানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী আসিফ আকবর ও রুবায়েত জাহান। গানের কথা ও সুর করেছেন কায়েস আজিজ এবং এটি পরিচালনা করেছেন সৈকত রেজা। সংগীত ও ডকুমেন্টারিটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন।

বক্তারা আরও বলেন, এ ধরনের উদ্যোগ দেশের পর্যটন শিল্পকে সমৃদ্ধ করার পাশাপাশি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নতুন প্রজন্ম শ্রীমঙ্গলের ইতিহাস, প্রকৃতি ও সংস্কৃতি সম্পর্কে নতুনভাবে জানার সুযোগ পাবে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, “রূপসী শ্রীমঙ্গল” ডকুমেন্টারিটি শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের সৌন্দর্য, ঐতিহ্য এবং জীবনধারাকে দেশ-বিদেশের দর্শকদের সামনে নতুনভাবে তুলে ধরবে এবং পর্যটন বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা ডকুমেন্টারিটির শুভকামনা জানান এবং আয়োজকদের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে শ্রীমঙ্গলের কাজী আসিফা

1

শ্রীমঙ্গলে বাবাকে হত্যা ও ভাইকে জখমের ঘটনার ৩ ঘন্টার মধ্যে অ

2

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

3

ঝুলনযাত্রা পূজায় বিএনপি নেতা মো. মহসিন মিয়া মধুর শুভেচ্ছা ও

4

শ্রীমঙ্গলে চা বোর্ডের অভিযানে জব্দকৃত বিপুল পরিমাণ চা ধ্বংস

5

আজ দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে

6

শ্রীমঙ্গলে থানার অভিযানে সাজাপ্রাপ্ত ও পলাতক দুই আসামি গ্রেফ

7

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

8

শ্রীমঙ্গলে অবৈধ বালু কারবারিসহ আটক ৩

9

১০ টাকায় মিলছে এক লিটার দুধ

10

আলোচিত কিশোর জুনায়েদ হত্যাকাণ্ডে অবশেষে পুলিশের জালে দুই আসা

11

শ্রীমঙ্গলে মানবাধিকার ঐক্য পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা

12

৫ আগস্টের পরের মামলাগুলো যাচাইয়ের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

13

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

14

শ্রীমঙ্গলে লোকালয় থেকে লজ্জাবতী বানর উদ্ধার

15

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

16

শ্রীমঙ্গলে নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা ও দুর্ঘটনা প্রতিরোধে মত

17

শ্রীমঙ্গলে বসতঘরের সিলিং থেকে ১০ ফুটের অজগর উদ্ধার

18

আবারো কমেছে স্বর্ণের দাম, ভরি কত?

19

শ্রীমঙ্গলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্রশিবি

20