চায়ের জনপদ
প্রকাশ : Jun 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তের ফাঁসির দাবিতে বিক্ষোভ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল-এ তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জাকিয়া জান্নাতকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আনোয়ার হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনা এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে কালাপুর ইউনিয়নসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকরের আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে সমাজ ও রাষ্ট্রকে আরও কঠোর অবস্থান নিতে হবে। পাশাপাশি নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করে অপরাধীদের জন্য কঠোর বার্তা দেওয়ার দাবি জানান তারা।

উল্লেখ্য, গত ১৬ জুন সকালে কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জাকিয়া জান্নাত মাদ্রাসায় যাওয়ার পথে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভ, উদ্বেগ ও ন্যায়বিচারের দাবিতে জনমত সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে প্রেসক্লাব কোষাধ্যক্ষ এহসানের বিরুদ্ধে মামলা, নিন

1

শ্রীমঙ্গলে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা শেখ জসিম উদ্দিন কা

2

শ্রীমঙ্গলে বিএনপি-জামায়াতের বিক্ষোভ, কঠোর নজরদারিতে আইনশৃঙ্খ

3

ভয়াবহ বন্যায় প্রস্তুত ১৫৩টি আশ্রয়কেন্দ্র, খোলা হয়েছে কন্ট্রো

4

খালেদা জিয়ার মৃত্যুতে হাসিনার শোক

5

শ্রীমঙ্গলে চা'বাগানে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবসে অভিভাব

6

নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার

7

শ্রীমঙ্গলে রাজনীতির মাঠে উত্তাপ

8

শ্রীমঙ্গলে র‍্যাবের অভিযানে প্রায় ৫ কেজি গাঁজাসহ দুই মাদব্যব

9

বিজয়ের পরই পোস্টার অপসারণে মাঠে এমপি হাজী মুজিব পরিচ্ছন্ন শ্

10

মৌলভীবাজার-৪: উত্তপ্ত রাজনীতির মঞ্চে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ

11

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

12

অবৈধ চা ব্যবসার বিরুদ্ধে শ্রীমঙ্গলে চা বোর্ডের ‘জিরো টলারেন্

13

শ্রীমঙ্গলে বিএনপির সমন্বয় সভা অনুষ্ঠিত

14

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

15

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ট্রফি শ্রীমঙ্গল সদর ইউনিয়নের হাতে

16

প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তায় থাকবেন একজন সশস্ত্র আনসার

17

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

18

তারেক রহমান চান আপনারা সব সময় ভাল থাকেন কমলগঞ্জের আলিনগর চা

19

মৌলভীবাজার-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী মুজিব

20