চায়ের জনপদ
প্রকাশ : Aug 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

আগুনে সর্বস্ব হারালেন মৎস্যজীবী, পাশে দাঁড়ালেন শ্রীমঙ্গলের ইউএনও

মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেছে একটি বসতঘর। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে ঘরের ভেতরে থাকা প্রয়োজনীয় আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ১০টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের বরুনা বড়বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনের সূত্রপাতের পর অল্প সময়ের মধ্যেই তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে আগুনের শিখা আশপাশে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিলে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে হিসাব উদ্দিনের বসতঘর ও ঘরের ভেতরে থাকা প্রয়োজনীয় মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাঁদের হাতে শুকনা খাবার ও নগদ অর্থ সহায়তা তুলে দেন।

এ সময় কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতলিব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হাফিজুর রহমান চৌধুরী তুহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি দ্রুত সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা প্রতিষ্ঠান সবুজে ঘিরতে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর

1

১৪ ঘণ্টায় ৬৩ কিলোমিটার পায়ে হেঁটে রেকর্ড গড়লেন নয়ন চাষা

2

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

3

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

4

শ্রীমঙ্গলে বিএনপি নেতা আলতাফুর রহমানকে দল থেকে অব্যাহতি

5

মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনার মামলার রায় ঘোষণা ১৭ নভেম্বর

6

মৌলভীবাজারে সেনাবাহিনী ও বিজিবি এর যৌথ অভিযানে অবৈধ পণ্য জব্

7

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ

8

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

9

মুঠোফোনে অস্ত্রধারীদের ভিডিও করছিলেন সাংবাদিক আসাদুজ্জামান,

10

রমজানের আগে নির্বাচন : প্রধান উপদেষ্টা

11

শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহা

12

শ্রীমঙ্গলে শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে মাঠে ইউএনও

13

কাউকে গ্রেপ্তার করলে ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানাতে হবে

14

বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্টারমারে

15

কুসংস্কারের বলি নারী ও শিশু, ‘কালোজাদু’ অভিযোগে পুড়িয়ে হত্যা

16

১৬ টাকার লেবু ৮০ টাকায় বিক্রি, ৬ প্রতিষ্ঠানে ৪৩ হাজার টাকা জ

17

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

18

বিশ্বকাপের আগে শেষ টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

19

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

20