চায়ের জনপদ
প্রকাশ : Aug 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে মাঠে ইউএনও

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন চা বাগান ও খেলার মাঠে গিয়ে শিশু-কিশোর ও তরুণদের মধ্যে খেলাধুলার সামগ্রী ও ফুটবল বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান। শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং মাঠমুখী করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হচ্ছে।
বুধবার বিকেলে উপজেলার সাতগাঁও ইউনিয়নের মাকরিছড়া, সাতগাঁও চা বাগান, গান্ধিছড়া চা বাগান ও আমরাইলছড়া চা বাগানে খেলাধুলার সামগ্রী ও বল বিতরণ করা হয়।
এ সময় ইউএনও স্থানীয় শিশু-কিশোর ও খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন এবং তাঁদের হাতে খেলাধুলার সামগ্রী ফুটবল তুলে দেন। তিনি নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার করসহ অন্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি তরুণদের মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। এ লক্ষ্যেই উপজেলার বিভিন্ন এলাকায় খেলাধুলার সামগ্রী বিতরণ ও মাঠকেন্দ্রিক কার্যক্রমকে উৎসাহিত করা হচ্ছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

1

পুলিশ দেখে ইয়াবা চিবিয়ে নষ্ট করার চেষ্টা, অবশেষে মাদক ব্যবসা

2

শ্রীমঙ্গলে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির উপজ

3

অনলাইন সহিংসতা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধে শ্রীমঙ্গলে বি

4

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

5

খালেদা জিয়ার আপসহীন ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: রাষ্

6

শ্রীমঙ্গলে চা বোর্ডের অভিযানে জব্দকৃত বিপুল পরিমাণ চা ধ্বংস

7

অবৈধ চা ব্যবসার বিরুদ্ধে শ্রীমঙ্গলে চা বোর্ডের ‘জিরো টলারেন্

8

শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী ‘স্বাধীনতা উৎসব ২০২৬’ আয়োজন

9

আওয়ামী শাসনের পতন উপলক্ষে শ্রীমঙ্গলে বিএনপির বিজয় র‌্যালি

10

আজ দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে

11

স্বল্প বেতনে মানবেতর জীবন: শ্রীমঙ্গলে গ্রাম পুলিশের সম্মেলনে

12

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

13

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

14

সেন্ট মার্থাস বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভা

15

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

16

শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান শাহীন

17

সিইসি’র নির্দেশ: আইনের শাসন বজায় রেখে নির্বাচন পরিচালনা করতে

18

শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের স্মরণে আলোচনা সভ

19

বেগম খালেদা জিয়া আর নেই

20