চায়ের জনপদ
প্রকাশ : Oct 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

স্বল্প বেতনে মানবেতর জীবন: শ্রীমঙ্গলে গ্রাম পুলিশের সম্মেলনে ক্ষোভ ও দাবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্রাম পুলিশের ৫ম বার্ষিকী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৫ অক্টোবর দুপুরে সদর ইউনিয়ন পরিষদের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭নং রাজঘাট ইউনিয়নের গ্রাম পুলিশ কমান্ডার মোশাহিদ আলী এবং সঞ্চালনা করেন মৌলভীবাজার জেলার ৩নং কামালপুর ইউনিয়নের মহল্লাদার আব্দুল আহাদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু,পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সালাউদ্দিন, মহাসচিব গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির কমান্ডার এম এ নাসের,ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম,শেখ মোহাম্মদ ইউনুস মিয়া,দিনকাল পত্রিকার প্রতিনিধি রুবেল আহমেদ। বক্তারা বলেন, গ্রাম পুলিশ সদস্যরা স্বল্প বেতনে মানবেতর জীবন যাপন করছেন। তারা স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষা, জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত তথ্য সংগ্রহসহ নানা সামাজিক দায়িত্ব পালন করে আসছেন, তবুও তাদের যথাযথ সম্মান ও প্রাপ্য পারিশ্রমিক প্রদান করা হচ্ছে না। সভায় গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের দাবি জানিয়ে বক্তারা বলেন, গ্রাম পুলিশের দফাদারদের ১৯তম এবং মহল্লাদারদের ২০তম গ্রেডে উন্নীত করে তাদের চাকরি জাতীয়করণ করতে হবে। সরকারের কাছে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। সম্মেলনে বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্যরা অংশ নেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একসময় ছিল যোগাযোগের প্রাণকেন্দ্র, এখন জরাজীর্ণ ভবনে স্মৃতিই

1

শ্রীমঙ্গলে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যা

2

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

3

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নির্বাচনী আলোচনা তুঙ্গ

4

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

5

বেগম খালেদা জিয়া আর নেই

6

শ্রীমঙ্গলে চা বোর্ডের অভিযানে জব্দকৃত বিপুল পরিমাণ চা ধ্বংস

7

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

8

আলোচিত কিশোর জুনায়েদ হত্যাকাণ্ডে অবশেষে পুলিশের জালে দুই আসা

9

শ্রীমঙ্গলে আলোচিত রীমা অপহরণ রহস্য উন্মোচিত: পরিবারের সদস্যর

10

আগুনে সর্বস্ব হারালেন মৎস্যজীবী, পাশে দাঁড়ালেন শ্রীমঙ্গলের ই

11

শ্রীমঙ্গলে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

12

শ্রীমঙ্গলের সৌন্দর্য গানে গানে তুলে ধরলেন আসিফ আকবর, কায়েস আ

13

শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ যুবকের মর্মান্তিক

14

শ্রীমঙ্গলে ৬৪ চা বাগানের নেতাদের সাথে চা শ্রমিক ইউনিয়নের দ্ব

15

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খ

16

শ্রীমঙ্গল মির্জাপুরে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সমন্বয় সভা অনু

17

শ্রীমঙ্গল–কমলগঞ্জে এনসিপির ভরসা প্রীতম দাশ

18

অক্টোবরে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ চূড়া

19

কাল এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

20