চায়ের জনপদ
প্রকাশ : Jul 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে চা বোর্ডের অভিযানে জব্দকৃত বিপুল পরিমাণ চা ধ্বংস

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বোর্ড কতৃক পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানের মাধ্যমে জব্দকৃত ১২৩ বস্তা নষ্ট ও অবৈধ ভারতীয় চা ধ্বংস করা হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) চা ফ্যাক্টরির পিছনে নির্ধারিত স্থানে জব্দকৃত চা ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত চায়ের মধ্যে ভারত থেকে অবৈধভাবে আমদানিকৃত চা ছিলো ১১০ বস্তা বাকি ১৩ বস্তা গ্রিন টি ছিল নিম্নমানের নষ্ট চা। 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের উপ-সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াসমিন,বিটিআরআই-এর পরিচালক ড. ইসমাইল হোসেন, কীটতত্ত্ব বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শোভন কুমার পাল, চা বোর্ডের উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিমসহ অন্যান্য বিজ্ঞানী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 চা বোর্ড সূত্রে জানা যায়, গত জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত শ্রীমঙ্গল শহরে চা বোর্ডের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা হয়।এ অভিযানে অনুমোদনহীন, নিম্নমানের অবৈধভাবে আমদানিকৃত চা বিক্রির অভিযোগে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানকে মোট লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, একটি মিনি চা কারখানা সিলগালা করা হয় এবং একজন ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

  বিষয়ে অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াসমিন বলেন, ‘সীমান্ত পথে চোরাইভাবে আসা ভারতীয় চা, দুর্গন্ধযুক্ত নিম্নমানের চা এবং অনুমোদনহীন ব্র্যান্ডে নিলাম বহির্ভূতভাবে বাজারজাত করা চা বিক্রি বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। বাজারে ভেজাল নিম্নমানের চায়ের ঠাঁই হবে না, বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

 চা বোর্ডের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় চা ব্যবসায়ী মহল। তারা মনে করেন, ভেজাল নিম্নমানের চা বাজার থেকে অপসারণে এই ধরণের নিয়মিত অভিযান আরও জোরদার করা প্রয়োজন।

 অভিযানে বিভিন্ন চা দোকান কারখানা থেকে জব্দ করা হয় মোট ১২৩ বস্তা চা। এসব চা আদালতের নির্দেশমতে সকালে আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে পৃথক স্থান থেকে বিপন্ন তক্ষক ও ভুবনচিল উদ্ধার

1

টানা ৫ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

2

৫ শতাংশ নয়, চাই বাস্তবসম্মত মজুরি'—সংবাদ সম্মেলনে চা শ্রমিক

3

শ্রীমঙ্গলে খেলোয়াড়দের জন্য নির্মাণ হচ্ছে আন্তর্জাতিক মানের র

4

শ্রীমঙ্গলে চা বোর্ডের অভিযানে জব্দকৃত বিপুল পরিমাণ চা ধ্বংস

5

মৌলভীবাজারে শহিদ মিনারে স্থাপিত মুজিব ম্যুরাল বুলডোজার দিয়ে

6

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্তে পৌরসভার উচ্ছেদ অভিযান

7

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

8

যে ৫ দেশে সহজেই নাগরিকত্ব পাওয়া যায়

9

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

10

শ্রীমঙ্গল-কমলগঞ্জে ধানের শীষ কার হাতে?

11

বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রধান উপদেষ্টার

12

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

13

শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী ‘স্বাধীনতা উৎসব ২০২৬’ আয়োজন

14

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি ঘোষণা

15

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

16

শ্রীমঙ্গলে লোকালয় থেকে লজ্জাবতী বানর উদ্ধার

17

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান: প্রস্তুত ঢাকা, উত্তেজনায়

18

সারা দেশে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

19

বাপ-চাচার পথেই মানুষের কল্যাণে কাজ করতে চান মুঈদ আশিক চিশতী

20