চায়ের জনপদ
প্রকাশ : Jul 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার উচ্ছেদ অভিযান

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নাগরিকদের নির্বিঘ্নে চলাচল ও শহরের সৌন্দর্য বাড়াতে ফুটপাতে দখলমুক্ত ও উচ্ছেদ অভিযান চালিয়েছে শ্রীমঙ্গল পৌরসভা। 
শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার ইসলাম উদ্দিন এর নির্দেশে বুধবার দুপুরে শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।
এসময় পৌর শহরের স্টেশন রোড, ভানুগাছ রোড, কলেজ রোড, হবিগঞ্জ রোড ও মৌলভীবাজার রোডে অভিযান পরিচালনা করে ফুটপাত ও রাস্তার উপর বসানো অবৈধ স্থাপনা এবং ভ্যান সহ ভাসমান সকল ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। 
শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল শহরকে যানজটমুক্ত রাখতে ও শহরের সৌন্দর্য রক্ষায় চলমান কার্যক্রমের অংশ হিসেবে পৌরসভার প্রশাসক মো. ইসলাম উদ্দিন এর সার্বিক দিক নির্দেশনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ফুটপাতে মানুষের চলাচলে বাধাগ্রস্থ এবং রাস্তা দখল করে বসানো অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে।এবং আগামী দিনে অবৈধ দখলদার, ফুটপাতে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে শহরের সৌন্দর্য রক্ষা এবং যানজট নিরসনের লক্ষ্যে এ ধরনের অভিযান জোরদার করা হবে বলে জানান তিনি।
এ সময় সড়কে ও সড়কের পাশে ফুটপাত থেকে অবৈধ ভাসমান দোকান ও স্থাপনা উচ্ছেদ অভিযানকে স্বাগত জানান সাধারণ পথচারী এবং সুশীল সমাজের ব্যক্তিরা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

1

১৭ মাসের বকেয়া প্রভিডেন্ট ফান্ডের দাবিতে শ্রীমঙ্গলে তিন বাগা

2

কুলাউড়ায় আন্তঃজেলা গরু চোর চক্রের সদস্য হান্নান গ্রেপ্তার

3

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

4

শ্রীমঙ্গলের ওসি আমিনুল ইসলাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নি

5

এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে যে ১৪

6

৫ আগস্টের পরের মামলাগুলো যাচাইয়ের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

7

জ্যাকসের অলরাউন্ড ঝড়ে শ্রীলঙ্কা গুঁড়িয়ে ইংল্যান্ডের জয়

8

শ্রীমঙ্গলের ঐতিহাসিক নির্মাই শিববাড়িতে দুইদিনব্যাপী শিব চতুর

9

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

10

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা

11

স্বল্প বেতনে মানবেতর জীবন: শ্রীমঙ্গলে গ্রাম পুলিশের সম্মেলনে

12

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

13

শ্রীমঙ্গলে আলোচিত কলেজছাত্র হৃদয় হত্যা মামলার রহস্য উদঘাটন

14

২৪ ঘণ্টায় স্বর্ণের দাম বাড়লো প্রায় ৭ হাজার টাকা

15

শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি ব্লাড গ্রু

16

হৃদয়ে শ্রীমঙ্গলের সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আল-মাম

17

বৃক্ষপ্রেমী বিষ্ণু হাজরাকে সন্মাননা

18

নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

19

শ্রীমঙ্গলে শফিকুর রহমান এমপি ও আব্দুল হাই চেয়ারম্যান স্মৃতি

20