চায়ের জনপদ
প্রকাশ : Nov 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে ট্যুরিজম বোর্ডের উদ্যোগে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তুলতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় “পর্যটনে তারুণ্যের উৎসব–২০২৫” উপলক্ষে এই পরিবেশবান্ধব কর্মসূচি সম্পন্ন হয়। কর্মসূচিটির সার্বিক সহযোগিতায় ছিল রাধানগর ট্যুরিজম এন্ট্রাপ্রেনার এসোসিয়েশন (RTEA)।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) নুজহাত ইয়াসমিন। তিনি বলেন, পরিচ্ছন্ন পরিবেশ একটি গন্তব্যকে সত্যিকারের পর্যটনবান্ধব করে তোলে এবং তরুণদের এমন উদ্যোগ টেকসই পর্যটনের লক্ষ্যে নতুন গতি আনবে। এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের উপ-পরিচালক মো. বোরহান উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, RTEA সভাপতি কুমকুম হাবিবা, সহ-সভাপতি তাপস দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাজাহান মিয়া, সদস্য শাম্মি আক্তার, রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন, পৌরসভার প্রকৌশলী জহিরুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

প্রায় অর্ধশত তরুণ স্বেচ্ছাসেবক এ ক্যাম্পেইনে অংশ নেন। তাঁদের মধ্যে ইশিকা ইশা, মকবুল হোসেন, তারেকুল ইসলাম, আরিফ বক্স, দ্বীপ চক্রবর্তী, সানোয়ার আলী, সাফরান সাদী, মাফী চৌধুরী, নুরুল আমিন, মোহাম্মদ আলী, নাজিম ও সবুজসহ আরও অনেকে ছিলেন। স্বেচ্ছাসেবকেরা রেলস্টেশন প্ল্যাটফর্ম, সংলগ্ন সড়ক ও আশপাশের পর্যটন এলাকাগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয়দের মাঝে পরিবেশ সচেতনতা এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জনের বিরোধিতায় প্রচারণা চালান।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কর্মকর্তারা জানান, এই উদ্যোগের মাধ্যমে তরুণদের পরিবেশবান্ধব ও টেকসই পর্যটন ধারণায় উদ্বুদ্ধ করা এবং ভবিষ্যতে একটি স্থায়ী স্বেচ্ছাসেবী দল গঠনের পরিকল্পনা রয়েছে। বিকেল পাঁচটায় কর্মসূচিটি সমাপ্ত হয়। অংশগ্রহণকারী তরুণরা আশা প্রকাশ করেন, নিয়মিত এমন উদ্যোগ গ্রহণ করা হলে শ্রীমঙ্গল আরও সুন্দর ও পর্যটকবান্ধব শহর হিসেবে গড়ে উঠবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে শিশু উন্নয়ন প্রকল্পের নানা আয়োজনে জাতীয় কন্যা শিশ

1

শ্রীমঙ্গলে ট্যুরিজম বোর্ডের উদ্যোগে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন

2

শেখ হাসিনার সঙ্গে আ.লীগেরও বিচার করা উচিত : মির্জা ফখরুল

3

শ্রীমঙ্গলের ওসি আমিনুল ইসলাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নি

4

শ্রীমঙ্গলে বাবাকে হত্যা ও ভাইকে জখমের ঘটনার ৩ ঘন্টার মধ্যে অ

5

হাসনাত-সারজিসসহ এনসিপির ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

6

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

7

পর্দা নামলো বিশ্বকাপের, ১৬ বছর পর স্পেনের শিরোপা জয়

8

শ্রীমঙ্গলে জন্মাষ্টমীর শোভাযাত্রা

9

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

10

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

11

শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল সিজন- ২ এর প্রস্তুতি সভা

12

শ্রীমঙ্গল পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

13

ওসিকে ফোনে গালাগালির অভিযোগে বাহুবল বিএনপি সভাপতি আটক

14

পুত্রবধুর পরকিয়ার জেরে যৌতুক মামলা এবং সমাজচ্যুত একটি পরিবার

15

কমলগঞ্জে প্রয়াত বিএনপি নেতা খসরুর স্মরণে আলোচনা ও দোয়া মাহ

16

১৭ মাসের বকেয়া প্রভিডেন্ট ফান্ডের দাবিতে শ্রীমঙ্গলে তিন বাগা

17

শ্রীমঙ্গলে পারিবারিক কলহে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, বড় ভাই

18

শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু সেবা: ২১২ জন রোগীর চিকিৎসা, ৪৫ জ

19

মুঠোফোনে অস্ত্রধারীদের ভিডিও করছিলেন সাংবাদিক আসাদুজ্জামান,

20