চায়ের জনপদ
প্রকাশ : May 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিক্ষা প্রতিষ্ঠান সবুজে ঘিরতে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি

শিক্ষা প্রতিষ্ঠানের সৌন্দর্য বর্ধন, পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মাঝে সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ শ্রীমঙ্গল শাখা। আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির আহ্বান জানান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বসুন্ধরা শুভসংঘ শ্রীমঙ্গল শাখার উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্রেসক্লাব-এর সদস্য এবং ‘লন্ডন হৃদয়ে শ্রীমঙ্গল’ সংগঠনের প্রধান নির্বাহী কায়েস আজিজ। তিনি বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ শুধু সৌন্দর্যই বাড়ায় না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশও নিশ্চিত করে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীমঙ্গল সরকারি কলেজ-এর বাংলা বিভাগের প্রধান প্রভাষক সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাকির হোসেন, শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়-এর প্রধান শিক্ষক কবিতা রাণী দাস, শ্রীমঙ্গল প্রেসক্লাব-এর আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন, পরিবেশবিদ তারেক হাসান এবং সিনিয়র সাংবাদিক সৈয়দ আমিরুজ্জামান।

বসুন্ধরা শুভসংঘ শ্রীমঙ্গল শাখার সভাপতি মোহাম্মদ আল আমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিন-এর শ্রীমঙ্গল প্রতিনিধি দীপংকর ভট্টাচার্য লিটন।

এসময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ শ্রীমঙ্গল শাখার উপদেষ্টা সিনিয়র সাংবাদিক এম এ রকিব, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য সচিব মো. রুবেল আহমদ, সদস্য মো. সুলতান মাহমুদ, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি আল আমিন, কনটেন্ট ক্রিয়েটর ফাহিম আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ফুলের গাছ ও বনজ বৃক্ষ রোপণ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও পরিবেশ সুরক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

1

আবারো কমেছে স্বর্ণের দাম, ভরি কত?

2

শ্রীমঙ্গলে বিএনপির সমন্বয় সভা, তৃণমূলে মাঠে নামার প্রস্তুতি

3

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ছাত্রদল সদস্যের পরিবারকে সমব

4

শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের স্মরণে আলোচনা সভ

5

দশম রমজানে লামুয়ার মসজিদে হাজার মানুষের ইফতার আয়োজন

6

মৌলভীবাজার থেকে চোরাই ৬টি সিএনজি সুনামগঞ্জ থেকে উদ্ধার, আটক

7

কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন, বাছাই কৌশল জানালেন তারেক রহমান

8

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা এমপি সৈয়দ ফয়সলে

9

১০ টাকায় মিলছে এক লিটার দুধ

10

ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় শ্রীমঙ্গলের বিএনপি নেতা শ

11

যে ৫ দেশে সহজেই নাগরিকত্ব পাওয়া যায়

12

শ্রীমঙ্গলে লোকালয় থেকে লজ্জাবতী বানর উদ্ধার

13

মুঠোফোনে অস্ত্রধারীদের ভিডিও করছিলেন সাংবাদিক আসাদুজ্জামান,

14

সিইসি’র নির্দেশ: আইনের শাসন বজায় রেখে নির্বাচন পরিচালনা করতে

15

মাইলস্টোন ট্র্যাজেডিতে এখন পর্যন্ত নিহত ১৮

16

গ্র্যান্ড সুলতানে একযুগ: পর্যটন, সাংবাদিকতা ও সংস্কৃতির সেতু

17

শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রমে ১০৫০ রকমের ব্যঞ্জনে অন্

18

শেখ হাসিনার সঙ্গে আ.লীগেরও বিচার করা উচিত : মির্জা ফখরুল

19

শ্রীমঙ্গলে খেলোয়াড়দের জন্য নির্মাণ হচ্ছে আন্তর্জাতিক মানের র

20