চায়ের জনপদ
প্রকাশ : Feb 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন ৯ এপ্রিল

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শূন্য করা বগুড়া–৬ (সদর উপজেলা ও পৌরসভার ২১ ওয়ার্ড) আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৯ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার নির্বাচন কমিশনের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সিনিয়র সহকারী সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ মার্চ, যাচাই–বাছাই ৫ মার্চ। ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত আপিল করা যাবে এবং আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৪ মার্চ, প্রতীক বরাদ্দ ১৫ মার্চ। ভোট গ্রহণ হবে ৯ এপ্রিল সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান ঢাকা–১৭ ও বগুড়া–৬—দুটি আসনেই জয়ী হন। পরে শপথের আগের দিন তিনি বগুড়া–৬ আসনটি ছেড়ে দেন।

মনোনয়ন নিয়ে জল্পনা

এদিকে আসন্ন উপনির্বাচনে বিএনপির মনোনয়ন কে পাচ্ছেন—তা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম (বাদশা), জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র এ কে এম মাহবুবুর রহমান, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, বগুড়া–৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর (পাভেল) এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বলেন, উপনির্বাচনে দলীয় প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। এ আসনটি দলীয়ভাবে জিয়া পরিবারের আসন হিসেবে পরিচিত। অতীতে এই আসনে প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এবং সর্বশেষ নির্বাচনে দলের চেয়ারম্যান তারেক রহমান জয়ী হয়েছেন। উপনির্বাচনে প্রার্থী নির্ধারণের সিদ্ধান্ত দলের চেয়ারম্যানই দেবেন।

জেলা বিএনপির সাবেক সভাপতি এ কে এম মাহবুবুর রহমান বলেন, জিয়া পরিবারের আসনে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেবেন সেটিই চূড়ান্ত হবে। তবে পরিবার থেকে কেউ প্রার্থী না হলে তিনি দলীয় মনোনয়ন চাইবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে সেনাবাহিনী ও বিজিবি এর যৌথ অভিযানে অবৈধ পণ্য জব্

1

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন মুহাম্মদ রুয়ে

2

শ্রীমঙ্গলে ৩৯ বছরের শিক্ষকতা জীবনের ইতি

3

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্

4

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩

5

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

6

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

7

তিন সচিবকে দায়িত্ব থেকে সরাল সরকার

8

শ্রীমঙ্গলে অস্থায়ী চা শ্রমিকদের সমান মজুরির দাবিতে বিক্ষোভ স

9

শেখ হাসিনার সঙ্গে আ.লীগেরও বিচার করা উচিত : মির্জা ফখরুল

10

শ্রীমঙ্গলে পৃথক স্থান থেকে বিপন্ন তক্ষক ও ভুবনচিল উদ্ধার

11

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খ

12

শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে বৃক্ষরোপণ

13

শ্রীমঙ্গলে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

14

শ্রীমঙ্গলে ‘চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড- ২০২৬’

15

প্রথম স্ত্রীসহ আদালতে এমপি নজরুল, ৭ দিনের রিমান্ড আবেদন

16

শিক্ষা প্রতিষ্ঠান সবুজে ঘিরতে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর

17

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা এমপি সৈয়দ ফয়সলে

18

শ্রীমঙ্গলে মুয়াজ্জিনকে লাঞ্ছিত করার ঘটনায় বিএনপি নেতা জয়নাল

19

মঙ্গলবার বাজারে আসছে ১০০ টাকার নতুন নোট

20