চায়ের জনপদ
প্রকাশ : Jul 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

কুলাউড়ায় গোয়ালঘর ভেঙে গরু চুরি, পিকআপসহ গরু উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়ায় গোয়ালঘর ভেঙে চুরি করে নেওয়া ৪টি গরু ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২৩ জুলাই) দুপুরে পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, গরুর মালিক আলমাস মিয়া রাতে গোয়ালঘর তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন। 

ভোরে উঠে দেখেন গোয়ালঘরের তালা ভাঙা এবং গরুগুলো চুরি হয়ে গেছে। একপর্যায়ে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন গত ২২ জুলাই ভোরে উপজেলার উত্তর হিংগাজিয়া এলাকায় একটি পিকআপ রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা চোর সন্দেহে ধাওয়া করলে গাড়িতে থাকা লোকজন পালিয়ে যায়।

খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ, চুরি যাওয়া গরুগুলো ও একটি মোবাইল ফোন উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক জানান, এ ঘটনায় থানায় অজ্ঞাতনামা চার-পাঁচজনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে । ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকের আস্তানা, শ্রীমঙ্গলে হবে না

1

দাপুটে জয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

2

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে ‘পাঠক কর্নার’ উদ্বোধন

3

তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ অভিনেত্রী সামিয়া অথৈরমু

4

শ্রীমঙ্গলে মানবাধিকার ঐক্য পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা

5

ফেসবুকে ‘হ্যাঁ’ ও ‘না’ পোস্টের প্রতিযোগিতা

6

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে চোখের যত্ন নিতে গান গেয়ে প্রচারণা

7

দেশকে সুন্দর করে গড়ে তোলার আহ্বান তারেক রহমানের

8

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে : মৌলভীবাজারের নতুন পুলিশ সুপা

9

ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী

10

ওসমানীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মিজানু

11

শ্রীমঙ্গলে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজন আটক

12

১৪ বছর পর আরমান খানের নতুন গান ‘ফুটবল ফুটবল’

13

কার হাতে যাচ্ছে এবারের ট্রফি

14

শ্রীমঙ্গলে অবৈধ বালু কারবারিসহ আটক ৩

15

শ্রীমঙ্গলে আলোচিত কলেজছাত্র হৃদয় হত্যা মামলার রহস্য উদঘাটন

16

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

17

পুত্রবধুর পরকিয়ার জেরে যৌতুক মামলা এবং সমাজচ্যুত একটি পরিবার

18

সেন্ট মার্থাস বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভা

19

ছয় বছর পর স্ত্রী হত্যা মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক অনুজ

20