এম. মুসলিম চৌধুরী, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রকাশ : Aug 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে লোকালয় থেকে লজ্জাবতী বানর উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খাদ্যের সন্ধানে বন থেকে লোকালয়ে ছোটে আসা একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
সোমবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় একটি খামার বাড়ি থেকে লজ্জাবতী বনরটি উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেমনের পরিচালক স্বপন দেব সজল।
সজল দেব জানান, স্থানীয়রা লোকালয়ে লজ্জাবতী বানটি দেখে  বনমানুষ মনে করে আটকে রেখে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়। খবর পেয়ে তিনি পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড়কে নিয়ে ওই এলাকায় গিয়ে নিশ্চিত করেন এটি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর (Slow Loris)|
পরে লজ্জাবতী বানরটিকে শ্রীমঙ্গল শ্রীমঙ্গলস্থ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার নিকট হস্তান্তর করেন।
সজল দেব জানান, বনে প্রাণীদের খাবারের সংকট দেখা দেওয়াতে প্রাণীরা খাবারের সন্ধানে বিভিন্ন সময় লোকালয়ে ছোটে আসছে। বন থেকে লোকালয়ে চলে আসা বিভিন্ন প্রাণী সচেতন মানুষের চোখে পড়লে উদ্ধার হয়। অনেক সময় সড়ক পারাপারের সময় গাড়ির চাকায় পিষ্ঠ হয়ে এবং অসচেতন মানুষের হাতে মৃত্যু হচ্ছে বনের অনেক বিরল প্রজাতির প্রাণী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনেই জামিনে মুক্ত বাহুবল বিএনপি সভাপতি তুষার

1

সৈকতে বিশ্বের বৃহত্তম ‘প্লাস্টিক দানব’

2

সাংবাদিকের পিছু নেওয়া যুবকের কোমরে পিস্তল, শ্রীমঙ্গলে আতঙ্ক

3

শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জে তুলাভর্তি ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ড

4

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

5

শ্রীমঙ্গলে অসহায় বিএনপি কর্মীর সামছু মিয়ার পাশে তাজ উদ্দিন ত

6

যুক্তরাষ্ট্র- ইরান উত্তেজনা: কোন পথে যাবে বিশ্ববাজার

7

শ্রীমঙ্গলে পুলিশের পাশে আওয়ামী লীগ নেতাকে বসিয়ে আইনশৃঙ্খলা স

8

ডেপুটি স্পিকার হলেন কায়সার কামাল

9

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে ‘পাঠক কর্নার’ উদ্বোধন

10

প্রথম স্ত্রীসহ আদালতে এমপি নজরুল, ৭ দিনের রিমান্ড আবেদন

11

শ্রীমঙ্গলের আধুনিকায়নে নতুন সংযোজন ইলেকট্রিক স্কুটার সেবা

12

খালেদা জিয়ার মৃত্যুতে হাসিনার শোক

13

আই হ্যাভ অ্যা প্ল্যান: তারেক রহমান

14

মহান বিজয় দিবস আজ

15

শ্রীমঙ্গলে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা নিরাপত্তা, আইনশৃঙ্খ

16

এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৮ দশমিক ৪৫, কমেছে জিপিএ-৫

17

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

18

চোরাই মোটরসাইকেল ও নগদ টাকাসহ চোর চক্রের মূলহোতা আটক

19

শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু বহিষ্কার

20