চায়ের জনপদ
প্রকাশ : Jul 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় শ্রীমঙ্গলের বিএনপি নেতা শেখ জসিম কারাগারে!

চাঁদাবাজির অভিযোগে অবশেষে কারাগারে গেলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ জসিম উদ্দিন (৩৫)। ফ্রান্স প্রবাসী তরুণ উদ্যোক্তা মো. হাফিজুর রহমানের দায়ের করা মামলায় (সিআর মামলা নং–৩৭৩/২০২৪ইং, শ্রীঃ) রবিবার (১৩ জুলাই) সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে, আদালত তা নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার ও পিবিআই তদন্ত সূত্রে জানা যায়—প্রবাসী হাফিজুর রহমান ষাড়েরগজ মৌজায় একটি ফার্ম গড়ে তুলছিলেন। কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়ান বিএনপি নেতা শেখ জসিম। অভিযোগ, ফার্মে শ্রমিকরা কাজ শুরু করতেই তিনি হাজির হয়ে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে ফার্ম ভেঙে ফেলার হুমকি দেন!

স্থানীয়দের সামনে অভিযোগ দিয়েও সমাধান না পেয়ে, হাফিজুর রহমান আদালতের দ্বারস্থ হন। মৌলভীবাজার পিবিআই দীর্ঘ তদন্ত শেষে শেখ জসিমের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায় এবং আদালতে বিস্তারিত তদন্ত প্রতিবেদন দাখিল করে।

জানা গেছে, এটি শুধু একটি ঘটনা নয়। শেখ জসিম উদ্দিনের বিরুদ্ধে আরও একাধিক মামলা বিচারাধীন রয়েছে—যার মধ্যে রয়েছে সিআর মামলা নং-৩৬৯/২৪ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা নং-৩২০/২৪।

শেখ জসিম উদ্দিন চিড়িগাঁও গ্রামের শেখ মো. জিতু মিয়ার ছেলে। রাজনীতির ছত্রছায়ায় থেকে এলাকাবাসী দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে অভিযোগ তুলে আসলেও এবার তার চাঁদাবাজি ও হুমকির থাবা ধরা পড়ল আইনের জালে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে মানবাধিকার ঐক্য পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা

1

সাংবাদিক শামসুল ইসলাম শামীমের মেয়ে এশার জিপিএ–৫ অর্জন

2

মাদক, চাঁদাবাজি ও দখলবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন সং

3

খালেদা জিয়ার আপসহীন ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: রাষ্

4

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিত ও নির্বাচন কমিশন প

5

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

6

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

7

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

8

মৌলভীবাজার পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের ১ শত ৬৯ কোটি ৪৫ লক্ষ টা

9

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

10

শ্রীমঙ্গলে বিএনপি’র ২ ও জাসাসের ১ নেতার পদ স্থগিতাদেশ প্রত্য

11

মহান বিজয় দিবস আজ

12

রমজানের আগে নির্বাচন : প্রধান উপদেষ্টা

13

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

14

এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে যে ১৪

15

শ্রীমঙ্গলে পৌর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

16

শ্রীমঙ্গলে মোবাইল কোর্ট অভিযানে অবৈধ বালু জব্দ

17

শ্রীমঙ্গলে জন্মাষ্টমীর শোভাযাত্রা

18

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

19

অক্টোবরে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ চূড়া

20