চায়ের জনপদ
প্রকাশ : May 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইংল্যান্ডের স্থানীয় নির্বাচনে আবারও জয়ী শ্রীমঙ্গলের কৃতি সন্তান শাহানিয়া চৌধুরী

যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে রিফর্ম ইউকের জয়ের স্রোত এবং লেবার পার্টির হতাশাজনক ফলাফলের মধ্যেও শাহানিয়া চৌধুরী নিজের বিজয়ের ধারা অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছেন। ইংল্যান্ডের ওয়েল্ডস্টোন নর্থ ওয়ার্ড-এ পুনরায় কাউন্সিলর নির্বাচিত হয়ে তিনি আবারও জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিফলন ঘটিয়েছেন।

দীর্ঘ ২৫ বছর ধরে এই ওয়ার্ডের দুটি কাউন্সিলর আসনই লেবার পার্টি-এর দখলে থাকলেও এবারের নির্বাচনে একটি আসন কনজারভেটিভ পার্টি-এর কাছে হারাতে হয়েছে। তবে শাহানিয়া চৌধুরীর বিজয় লেবার পার্টির নেতাকর্মীদের হতাশার মাঝেও স্বস্তি এনে দিয়েছে।

বাংলাদেশি বংশোদ্ভূত শাহানিয়া চৌধুরীর পৈতৃক নিবাস মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা-এর মনোরম কালাপুর ইউনিয়ন-এ। তিনি কালাপুর চৌধুরী বাড়ির সন্তান। তার পিতা শহিদুল ইসলাম চৌধুরী লিটন বৃটেনের মূলধারার রাজনীতি ও বাংলাদেশি কমিউনিটির সঙ্গে দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা শাহানিয়া চৌধুরীই ছিলেন যুক্তরাজ্যে প্রথম শ্রীমঙ্গলী নারী, যিনি ইংল্যান্ডের স্থানীয় নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।

কমিউনিটির উন্নয়ন, জনসেবায় আন্তরিকতা, কঠোর পরিশ্রম এবং সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতির কারণেই ভোটাররা তাকে পুনরায় নির্বাচিত করেছেন বলে স্থানীয়দের অভিমত। তার এই সাফল্যে শ্রীমঙ্গলবাসীর মাঝে আনন্দ ও গর্বের আবহ বিরাজ করছে।

শাহানিয়া চৌধুরী তুহিন চৌধুরী-এর চাচাতো বোনও বটে। তার এই অর্জনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে শাহানিয়ার গর্বিত পিতা-মাতা মেয়ের এই সাফল্যে ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি তারা শ্রীমঙ্গলবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করে বলেন, শাহানিয়া যেন সততা, মেধা ও প্রজ্ঞা দিয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখে আরও সাফল্য অর্জন করতে পারেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে চোখের যত্ন নিতে গান গেয়ে প্রচারণা

1

একরামুল কবীর-কে "আমরা করব জয় ফাউন্ডেশন" এর সংবর্ধনা প্রদান

2

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খ

3

গারো পল্লীর নারী ফুটবলারদের স্বপ্নপূরণে পাশে দাঁড়ালেন শ্রীম

4

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

5

শ্রীমঙ্গলে হরিজন পল্লীর শিশুদের নতুন কাপড় দিলো সহপথ

6

১০ টাকায় মিলছে এক লিটার দুধ

7

কুলাউড়ায় গোয়ালঘর ভেঙে গরু চুরি, পিকআপসহ গরু উদ্ধার

8

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

9

চোরাই মোটরসাইকেল ও নগদ টাকাসহ চোর চক্রের মূলহোতা আটক

10

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

11

ইংল্যান্ডের স্থানীয় নির্বাচনে আবারও জয়ী শ্রীমঙ্গলের কৃতি সন্

12

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

13

শ্রীমঙ্গলে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযা

14

শ্রীমঙ্গলে পঞ্চবার্ষিকী কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন সংক্রান্ত

15

শ্রীমঙ্গলে চা বাগানে তারেক রহমানের জন্য প্রার্থনা

16

জমি নিয়ে রক্তাক্ত সংঘর্ষ, দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

17

ঈদে দীর্ঘ ছুটির সুখবর আসছে

18

শ্রীমঙ্গলে প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী ও আলোচনাসভা

19

সাবেক চেয়ারম্যান মরহুম আরজু মিয়া স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট

20