চায়ের জনপদ
প্রকাশ : Oct 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে নতুন সার্কেল এএসপি হিসেবে যোগ দিলেন মোঃ ওয়াহিদুজ্জামান রাজু

মৌলভীবাজার জেলা পুলিশের শ্রীমঙ্গল সার্কেলে (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) নবাগত সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদান করেছেন মোঃ ওয়াহিদুজ্জামান রাজু। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। এ সময় জেলা পুলিশ সুপার জনাব এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা নবাগত এএসপি রাজুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএম এবং বিদায়ী সহকারী পুলিশ সুপার (সম্প্রতি অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব আনিসুর রহমান উপস্থিত ছিলেন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নবাগত কর্মকর্তাকে সার্কেলের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয় এবং বিদায়ী কর্মকর্তাকে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

মোঃ ওয়াহিদুজ্জামান রাজু বিসিএস (পুলিশ) ক্যাডারের ৩৮তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি এর আগে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন কর্মস্থল শ্রীমঙ্গল সার্কেলে যোগদানের পর তিনি আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

1

টানা বৃষ্টির কারণে মুরগি ও সবজির দাম বেড়েছে

2

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিত ও নির্বাচন কমিশন প

3

নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা: আইজিপি

4

শ্রীমঙ্গলে জলবায়ু পরিবর্তন ও জীব বৈচিত্র্য বিষয়ক দিনব্যাপী ব

5

কমলগঞ্জে বাড়ির আঙিনায় মাটি খুঁড়তেই মিলল গ্রেনেড! সেনাবাহিনীর

6

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

7

অনলাইন সহিংসতা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধে শ্রীমঙ্গলে বি

8

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ছাত্রদল সদস্যের পরিবারকে সমব

9

শ্রীমঙ্গলে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

10

শ্রীমঙ্গলে ট্যুরিজম বোর্ডের উদ্যোগে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন

11

প্রতিকূলতার পথ পেরিয়ে জাতীয় স্বীকৃতিতে সংগীতা বোনার্জী

12

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন

13

শ্রীমঙ্গলে ৩৯ বছরের শিক্ষকতা জীবনের ইতি

14

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

15

পরিবর্তন আসছে ডিসি-ইউএনওদের পদবিতে

16

শ্রীমঙ্গল-কমলগঞ্জে ধানের শীষ কার হাতে?

17

সিলেট রেলপথে বিশেষ ট্রেন চালু ও সংস্কারসহ ৮দফা দাবিতে শ্রীমঙ

18

মাইলস্টোন ট্র্যাজেডিতে এখন পর্যন্ত নিহত ১৮

19

বিশ্ব বাঘ দিবস আজ

20