চায়ের জনপদ
প্রকাশ : Feb 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

হবিগঞ্জে  দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পায়েল গোপ (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিশাল গোপ নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতের দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পায়েল গোপ হবিগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর গ্রামের ভানু গোপের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পায়েল ও বিশাল মোটরসাইকেলে করে শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। রতনপুর এলাকায় পৌঁছালে তারা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের সঙ্গে সজোরে ধাক্কা দেন। এতে দুজনই মারাত্মকভাবে আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক পায়েল গোপকে মৃত ঘোষণা করেন। আহত বিশাল গোপের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় হবিগঞ্জ সদর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে লোকালয় থেকে লজ্জাবতী বানর উদ্ধার

1

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

2

তিন সচিবকে দায়িত্ব থেকে সরাল সরকার

3

শ্রীমঙ্গলে ৩ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন

4

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

5

কন্টেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ আর নেই

6

শ্রীমঙ্গলের সৌন্দর্য গানে গানে তুলে ধরলেন আসিফ আকবর, কায়েস আ

7

ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী

8

ঈদুল আজহার পর ইউপি-পৌর ভোট

9

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

10

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ছাত্রদল সদস্যের পরিবারকে সমব

11

বৃক্ষপ্রেমী বিষ্ণু হাজরাকে সন্মাননা

12

কাল এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

13

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষা

14

কার হাতে যাচ্ছে এবারের ট্রফি

15

হৃদয়ে শ্রীমঙ্গলের সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আল-মাম

16

বিদ্রোহী কবির পাশে শায়িত হলেন বিপ্লবী হাদি

17

হাসিনা-কামালকে ফেরাতে ফের ইন্টারপোলে আবেদন করা হবে

18

ইদ্রীস আলীর শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্যপদ বাতিল : কার্যকরী

19

জাতীয় নির্বাচন ২০২৬ এর ১২ ফেব্রুয়ারি

20