চায়ের জনপদ
প্রকাশ : Nov 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন শ্রীমঙ্গলের ৯ ক্ষুদে গবেষক সংবর্ধিত


জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে শ্রীমঙ্গলের মুখ উজ্জ্বল করেছে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ জন ক্ষুদে গবেষক। তাদের এ সাফল্যে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। 

সোমবার (৯ নভেম্বর) রাতে শ্রীমঙ্গলের মৌলভীবাজার রোডের গ্র্যান্ড তাজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গত ৩ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে অনুষ্ঠিত চিন্তার চাষের ১১তম সম্মেলনে আয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তাদের মধ্যে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের ৩ জন, নটরডেম স্কুল অ্যান্ড কলেজের ৪ জন এবং সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের ২ জন শিক্ষার্থী রয়েছে। সোমবার রাতে অনুষ্ঠানে অতিথিরা ৯ শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষদের সভাপতি খালেদ মোশাররফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন্নাহার পারভীন, সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাওলানা আব্দুর রহিম নোমানী।

বক্তব্য দেন শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ সিদ্দিকী ও বিশিষ্ট শিক্ষাবিদ দ্বীপেন্দ্র ভট্টাচার্য।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, শিক্ষার্থীদের এ অর্জন শ্রীমঙ্গলের জন্য অত্যন্ত গর্বের। শুধু পাঠ্যবইয়ের পড়াশোনায় সীমাবদ্ধ না থেকে গবেষণা, সৃজনশীলতা ও নতুন কিছু জানার আগ্রহ তৈরি করতে হবে। ক্ষুদে গবেষকদের এ সাফল্য অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে তারা নিজেদের মেধা ও মনন দিয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবর্ধিত ক্ষুদে গবেষকদের পক্ষ থেকে বক্তব্য দেন ফাহমিদা আমিন আদিবা, চিন্ময়ী ভট্টাচার্য ও মো. আসাদুজ্জামান শিহাব। তারা নিজেদের অভিজ্ঞতা ও অর্জনের কথা তুলে ধরে এ ধরনের আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আয়োজকেরা বলেন, শিক্ষার্থীদের মেধা, মনন ও গবেষণামুখী চিন্তাকে উৎসাহিত করা এবং তাদের অর্জনকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে রাজনীতির মাঠে উত্তাপ

1

আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে মৌলভীবাজারে

2

সাংবাদিকসহ জুলাই আন্দোলনের ৫ যোদ্ধাকে হত্যার হুমকি, শ্রীমঙ্গ

3

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি

4

শ্রীমঙ্গলে যৌতুকের দাবিতে গৃহবধূকে হাত-পা বেঁধে নির্যাতন, ভে

5

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

6

স্বল্প বেতনে মানবেতর জীবন: শ্রীমঙ্গলে গ্রাম পুলিশের সম্মেলনে

7

তারেক রহমান চান আপনারা সব সময় ভাল থাকেন কমলগঞ্জের আলিনগর চা

8

কুলাউড়ায় র‌্যাব-৯ এর অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা ও নকল পিস

9

২৪ ঘণ্টায় স্বর্ণের দাম বাড়লো প্রায় ৭ হাজার টাকা

10

বিজয়ের পরই পোস্টার অপসারণে মাঠে এমপি হাজী মুজিব পরিচ্ছন্ন শ্

11

জ্যাকসের অলরাউন্ড ঝড়ে শ্রীলঙ্কা গুঁড়িয়ে ইংল্যান্ডের জয়

12

সাংবাদিকদের সম্মানে শ্রীমঙ্গল থানা পুলিশের ইফতার মাহফিল

13

চ্যানেল আই অনলাইনে সাংবাদিক পলাশ চৌধুরীর শতাধিক রিপোর্ট: সংস

14

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

15

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নির্বাচনী আলোচনা তুঙ্গ

16

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

17

শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল, চতুর্থবার সম্

18

মঙ্গলবার বাজারে আসছে ১০০ টাকার নতুন নোট

19

শ্রীমঙ্গলের মাদ্রাসাশিক্ষক জসিম তালুকদারের রহস্যজনক মৃত্যু,

20