চায়ের জনপদ
প্রকাশ : Feb 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

চা বাগান-এ শ্রমিক অসন্তোষ, ব্যবস্থাপকের গাড়ি ভাঙচুর

প্রতিনিধি, হবিগঞ্জ:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে বাগানের ১৮ নম্বর সেকশনে বাগান ব্যবস্থাপক দেওয়ান বাহাউদ্দিন লিটনের ব্যবহৃত গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। এতে বাগান এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

বাগান সূত্রে জানা যায়, সম্প্রতি কোম্পানির মালিকানাধীন একটি জলাশয় থেকে অবৈধভাবে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। বাগান ম্যানেজার দেওয়ান বাহাউদ্দিন লিটন দাবি করেন, দুই দিন আগে কয়েকজন ব্যক্তি জলাশয় থেকে মাছ ধরার চেষ্টা করলে তিনি বাধা দেন। এতে একটি পক্ষ ক্ষুব্ধ হয়ে ওঠে। তার ভাষ্য অনুযায়ী, সোমবার সকালে কারখানার সামনে কিছু লোক জড়ো হয়ে উস্কানিমূলক বক্তব্য দেয়। তবে সাধারণ শ্রমিকরা কাজে যোগ দেন।

ম্যানেজারের অভিযোগ, দুপুর ১২টার দিকে তিনি ১৮ নম্বর সেকশনে কাজ পরিদর্শনে গেলে একদল উশৃঙ্খল যুবক সেখানে উপস্থিত হয়ে নারী শ্রমিকদের কাজে বাধা দেয় ও ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে ৫০-৬০ জনের একটি দল তার গাড়ি ঘিরে ফেলে এবং ভাঙচুর চালায়। এতে গাড়িটির সামনের গ্লাস ও বডির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।

অন্যদিকে, বাগানের সাবেক শ্রমিক নেতা স্বরজিত ফাশি ভিন্ন অভিযোগ তুলে বলেন, কয়েক দিন আগে সনাতন ধর্মাবলম্বীদের একটি সার্বজনীন ধর্মীয় উৎসব আয়োজনের বিষয়ে আলোচনা করতে তিনি ম্যানেজারের সঙ্গে দেখা করতে যান। এ সময় ম্যানেজার তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে সোমবার ম্যানেজারের অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এদিকে আরেক শ্রমিক নেতা হেমন্ত পান গাড়ি ভাঙচুরের ঘটনার নিন্দা জানিয়ে দুপুর দুইটার দিকে পৃথকভাবে একটি মিছিল করেন। তিনি বলেন, যারা বাগানে অশান্তি সৃষ্টি করে ভাঙচুরের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে “Be There for Blood”-এর ত্রৈবার্ষিক রক্তবন্ধন ও আ

1

জমি নিয়ে রক্তাক্ত সংঘর্ষ, দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

2

স্বাধীনতার পরও উন্নয়নের ছোঁয়া নেই, কুঞ্জবন গ্রামের কাঁচা রাস

3

শ্রীমঙ্গলে পুলিশের পাশে আওয়ামী লীগ নেতাকে বসিয়ে আইনশৃঙ্খলা স

4

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

5

এবার এসএসসি ও সমমানে পাসের হার ৬২.২৫ শতাংশ

6

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে চোরাইকৃত মালামাল উদ্ধার, গ্রেফতার

7

শ্রীমঙ্গলে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা শেখ জসিম উদ্দিন কা

8

না ফেরার দেশে বন্যপ্রাণীর অকৃত্রিম বন্ধু সীতেশ বাবু, শোকাহত

9

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

10

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

11

এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে শ্রীমঙ্গলের কাজী আসিফা

12

বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট মিলবে আজ, পাবেন যেভাবে

13

সিলেটের মোগলাবাজারে উদয়ন এক্সপ্রেস লাইনচ্যূত

14

শারদীয় দুর্গোৎসবে শ্রীমঙ্গলে অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষ

15

আজ দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে

16

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নির্বাচনী আলোচনা তুঙ্গ

17

শ্রীমঙ্গলে রাজনীতির মাঠে উত্তাপ

18

নির্বাচন আয়োজনের জন্য দেশ প্রস্তুত ও স্থিতিশীল আছে: প্রধান উ

19

ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ইডেনে বিক্ষোভ, ছাত্রদলকে হল ছাড়ার

20