চায়ের জনপদ
প্রকাশ : Jul 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে অস্থায়ী টমটমের দৌরাত্ম্য, ভোগান্তিতে শহরবাসী

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের রাস্তাঘাটে অস্থায়ী টমটমের অনিয়ন্ত্রিত চলাচল ও পার্কিং ব্যবস্থাপনার অভাবে নিত্যদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। প্রতিদিন শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানজট, শব্দদূষণ ও বিশৃঙ্খলা যেন নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে।

অধিকাংশ টমটম চালকের নেই বৈধ রেজিস্ট্রেশন কিংবা নির্ধারিত রুট। শহরের অলিগলিতেও এদের অনুপ্রবেশ বাড়ছে উদ্বেগজনক হারে। তারা যেখানে-সেখানে গাড়ি থামিয়ে যাত্রী তোলে, আবার দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকায় রাস্তায় চলাচলে সৃষ্টি হয় মারাত্মক বিঘ্ন। ফলে অফিসগামী, স্কুল-কলেজপড়ুয়া ছাত্রছাত্রী এবং জরুরি প্রয়োজনে বের হওয়া নাগরিকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

শুধু যানজটই নয়, অনেক চালকের আচরণও প্রশ্নবিদ্ধ। যাত্রীদের সাথে দুর্ব্যবহার, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রায়শই শোনা যায়।

বিভিন্ন সময় স্থানীয় প্রশাসন ও ট্রাফিক বিভাগ টমটম চলাচল নিয়ন্ত্রণে নির্দেশনা দিলেও তা কয়েকদিনের মধ্যেই নিষ্প্রভ হয়ে পড়ে। টমটম চালক এবং মালিকদের একটি অংশ নিয়ম-নীতি তোয়াক্কা না করেই চালিয়ে যাচ্ছে তাদের কার্যক্রম।

স্থানীয় এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, "প্রতিদিন দোকানের সামনেই টমটম থামে। ক্রেতারা ঢুকতেই পারে না। শত বার বললেও কোনো লাভ হয় না।"

শহরের নাগরিকদের দাবি— টমটমের জন্য নির্ধারিত রুট এবং পার্কিং স্থান নির্ধারণ করা হোক, অনুমোদনবিহীন টমটমগুলোকে কঠোরভাবে নিয়ন্ত্রণে আনা হোক, চালকদের প্রশিক্ষণ ও আচরণ নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক, নিয়মিত অভিযান পরিচালনা করে এসব অনিয়ম বন্ধ করা হোক

এই সমস্যা শুধু যানজট নয়, শহরের পরিবেশ ও নাগরিক জীবনের স্বস্তিকেও বিঘ্নিত করছে। এখন সময় এসেছে সমন্বিত উদ্যোগ নেওয়ার—যাতে শহরজুড়ে একটি সুসংগঠিত পরিবহন ব্যবস্থা গড়ে উঠে এবং সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক, চাঁদাবাজি ও দখলবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন সং

1

শ্রীমঙ্গলে পঞ্চবার্ষিকী কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন সংক্রান্ত

2

শ্রীমঙ্গলে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

3

ডিজিটাল দুনিয়ায় শ্রীমঙ্গলের তরুণ ফাহিম আহমেদের আলো

4

হাসনাত-সারজিসসহ এনসিপির ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

5

১৪ বছর পর আরমান খানের নতুন গান ‘ফুটবল ফুটবল’

6

এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে যে ১৪

7

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

8

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

9

বিশ্বকাপের আগে শেষ টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

10

মৌলভীবাজার-৪: উত্তপ্ত রাজনীতির মঞ্চে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ

11

প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তায় থাকবেন একজন সশস্ত্র আনসার

12

যুক্তরাষ্ট্র- ইরান উত্তেজনা: কোন পথে যাবে বিশ্ববাজার

13

বাগান থেকে কবিতার মঞ্চে সংগীতা বোনার্জী

14

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

15

ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় শ্রীমঙ্গলের বিএনপি নেতা শ

16

৫ শতাংশ নয়, চাই বাস্তবসম্মত মজুরি'—সংবাদ সম্মেলনে চা শ্রমিক

17

শ্রীমঙ্গলে নতুন সার্কেল এএসপি হিসেবে যোগ দিলেন মোঃ ওয়াহিদুজ্

18

রাজনগরের করিমপুরে বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী উদযাপনও আল

19

গ্র্যান্ড সুলতানে একযুগ: পর্যটন, সাংবাদিকতা ও সংস্কৃতির সেতু

20