চায়ের জনপদ
প্রকাশ : Feb 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

একদিনেই জামিনে মুক্ত বাহুবল বিএনপি সভাপতি তুষার

প্রতিনিধি, হবিগঞ্জ
হবিগঞ্জের বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার গ্রেপ্তারের একদিন পরই জামিন পেয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বাহুবল আমলি আদালত-৯ এর ম্যাজিস্ট্রেট তানজিনা রহমান তানিন তার অস্থায়ী জামিন মঞ্জুর করেন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে আদালত পুলিশ রিপোর্ট না আসা পর্যন্ত তাকে অস্থায়ী জামিন দেন। বিষয়টি নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী এনামুল হক সেলিম।
হবিগঞ্জের বাহুবল মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম-কে মোবাইল ফোনে গালাগালির অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার নিজ বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে। পরে রাতে ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন।
মামলায় উল্লেখ করা হয়, মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ও আপত্তিকর ভাষায় গালিগালাজ, উদ্দেশ্যপ্রণোদিত অপমান ও ক্ষতিসাধনের হুমকি প্রদান এবং থানা এলাকায় শান্তিভঙ্গ ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ রয়েছে।
এর আগের দিন শনিবার ওসিকে উদ্দেশ্য করে তুষারের অশালীন মন্তব্যের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ওই অডিওতে তাকে ওসি সাইফুল ইসলামকে আপত্তিকর ভাষায় গালিগালাজ করতে শোনা যায়।
অভিযোগ সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মখলিছুর রহমানের সঙ্গে ওসির ফোনালাপ চলাকালে তুষার উত্তেজিত হয়ে আপত্তিকর মন্তব্য করেন।
এদিকে গ্রেপ্তারের পর রোববার দুপুর ও সন্ধ্যায় দুই দফায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। সোমবার আদালতে তোলার আগে আদালত প্রাঙ্গণের সামনেও তার মুক্তির দাবিতে মিছিল করেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে অবৈধ বালু কারবারিসহ আটক ৩

1

মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ

2

কুলাউড়ায় র‌্যাব-৯ এর অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা ও নকল পিস

3

শ্রীমঙ্গলে বাবাকে হত্যা ও ভাইকে জখমের ঘটনার ৩ ঘন্টার মধ্যে অ

4

শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু সেবা: ২১২ জন রোগীর চিকিৎসা, ৪৫ জ

5

দেশকে সুন্দর করে গড়ে তোলার আহ্বান তারেক রহমানের

6

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

7

ইরান সংঘাতে বড় ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র ধ্বংস ১১টি এমকিউ–৯ র

8

আমি থামলে যুদ্ধও থামবে : ট্রাম্প

9

ফেসবুকে ‘হ্যাঁ’ ও ‘না’ পোস্টের প্রতিযোগিতা

10

মাদক, চাঁদাবাজি ও দখলবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন সং

11

শ্রীমঙ্গলে উন্মুক্ত চা আস্বাদনী অধিবেশন ও ৬ দিন ব্যাপী প্রশি

12

শ্রীমঙ্গলে গাছের ডালে গামছা দিয়ে আত্মহত্যা গৃহবধূর!

13

অক্টোবরে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ চূড়া

14

শ্রীমঙ্গলের আধুনিকায়নে নতুন সংযোজন ইলেকট্রিক স্কুটার সেবা

15

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

16

চোরাই মোটরসাইকেল ও নগদ টাকাসহ চোর চক্রের মূলহোতা আটক

17

শ্রীমঙ্গলে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা: “৩১ দফা ঘরে ঘরে পৌঁ

18

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

19

প্রথম স্ত্রীসহ আদালতে এমপি নজরুল, ৭ দিনের রিমান্ড আবেদন

20