চায়ের জনপদ
প্রকাশ : Feb 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারের প্রভাবে দেশে সোনার দাম আবার ঊর্ধ্বমুখী

আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাবে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের ভালো মানের সোনা ভরিপ্রতি বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। সর্বশেষ সমন্বয়ে ভরিতে দাম বেড়েছে ৩ হাজার ২৬৫ টাকা।

শনিবার সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য তালিকা প্রকাশ করে। সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে এ সমন্বয় করা হয়েছে। তবে এর পেছনে প্রধান ভূমিকা রেখেছে বিশ্ববাজারে সোনার দর বাড়া।

বাজুসের নির্ধারিত দরে—

  • ২১ ক্যারেট সোনা: ভরিপ্রতি ২ লাখ ৪৭ হাজার ১০১ টাকা

  • ১৮ ক্যারেট সোনা: ভরিপ্রতি ২ লাখ ১১ হাজার ৭৫৯ টাকা

  • সনাতনী পদ্ধতির সোনা: ভরিপ্রতি ১ লাখ ৭৩ হাজার ৩২৮ টাকা

সংস্থাটি উল্লেখ করেছে, বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট বাধ্যতামূলকভাবে যুক্ত হবে।

বাজারে অস্থিরতা থামছে না

চলতি বছরের জানুয়ারির শেষ দিক থেকেই দেশের সোনার বাজারে দামের ওঠানামা অব্যাহত রয়েছে। এমন নজিরও আছে, একই দিনে মূল্য বাড়িয়ে পরে কমানো হয়েছে। গত ২৯ জানুয়ারি এক দফায় ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার টাকায় উঠেছিল ভালো মানের সোনার দাম।

সাধারণত আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে সোনার দাম সমন্বয় করা হয়। গত সপ্তাহে আউন্সপ্রতি দাম পাঁচ হাজার ডলারের নিচে নামায় দুই দফায় স্থানীয় দাম কমানো হয়েছিল, যাতে ভরিতে মোট কমে ৫ হাজার ৪৮১ টাকা।

তবে শুক্রবার আন্তর্জাতিক বাজারে সোনার দাম আবারও প্রায় ১২৯ ডলার বেড়ে আউন্সপ্রতি ৫ হাজার ডলার ছাড়িয়ে যায়। এর সরাসরি প্রভাব পড়েছে দেশের বাজারে।

বিশ্ববাজারে গত দুই সপ্তাহ ধরে সোনার দাম অস্থির থাকলেও সামগ্রিকভাবে গত এক মাসে দাম বেড়েছে ৬৯ ডলার এবং ছয় মাসে বেড়েছে ১ হাজার ৬৪০ ডলার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে পঞ্চবার্ষিকী কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন সংক্রান্ত

1

শিক্ষা প্রতিষ্ঠান সবুজে ঘিরতে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর

2

শ্রীমঙ্গলে প্রেসবিটারির ৫৫তম বার্ষিক ধর্মীয় সভা

3

শ্রীমঙ্গলে বিএনপি-জামায়াতের বিক্ষোভ, কঠোর নজরদারিতে আইনশৃঙ্খ

4

রাজনগরের করিমপুরে বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী উদযাপনও আল

5

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

6

শ্রীমঙ্গলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্রশিবি

7

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

8

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

9

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

10

আখেরি চাহার সোম্বা আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

11

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

12

একরামুল কবীর-কে "আমরা করব জয় ফাউন্ডেশন" এর সংবর্ধনা প্রদান

13

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

14

শ্রীমঙ্গলে ভাড়াউড়ার মাঠে রুদ্ধশ্বাস ফাইনাল, শিরোপা লালচান্দ

15

শ্রীমঙ্গলে নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা ও দুর্ঘটনা প্রতিরোধে মত

16

শ্রীমঙ্গলের ওসি আমিনুল ইসলাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নি

17

শ্রীমঙ্গলে পুলিশের সফল অভিযান — চুরি হওয়া টেলিভিশন উদ্ধার, দ

18

জ্যাকসের অলরাউন্ড ঝড়ে শ্রীলঙ্কা গুঁড়িয়ে ইংল্যান্ডের জয়

19

মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ

20