চায়ের জনপদ
প্রকাশ : Apr 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে সংস্কৃতির বিকাশে এমপি ও সাংস্কৃতিক সংগঠনগুলোর মতবিনিময় সভা

শ্রীমঙ্গলে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শহরের গ্র্যান্ড তাজ পার্টি সেন্টারের কনফারেন্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী। বিজয়ী থিয়েটারের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় শ্রীমঙ্গলের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় সাংস্কৃতিক সংগঠনগুলোর পক্ষ থেকে তাদের কার্যক্রমের উন্নয়ন, অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি এবং সাংস্কৃতিক চর্চার প্রসারে বিভিন্ন দাবি ও প্রস্তাব লিখিত আকারে প্রধান অতিথির কাছে তুলে ধরা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং বলেন, একটি এলাকার সংস্কৃতি তার ঐতিহ্য ও পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের মতবিনিময় সভা সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে শ্রীমঙ্গলের সাংস্কৃতিক অঙ্গন আরও সমৃদ্ধ হবে এবং সংশ্লিষ্ট সমস্যাগুলোর কার্যকর সমাধান পাওয়া যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

1

খালেদা জিয়ার আপসহীন ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: রাষ্

2

শ্রীমঙ্গলে বিএনপি-জামায়াতের বিক্ষোভ, কঠোর নজরদারিতে আইনশৃঙ্খ

3

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

4

শ্রীমঙ্গলে উন্মুক্ত চা আস্বাদনী অধিবেশন ও ৬ দিন ব্যাপী প্রশি

5

চা বাগান-এ শ্রমিক অসন্তোষ, ব্যবস্থাপকের গাড়ি ভাঙচুর

6

বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্টারমারে

7

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৬টি ট্রাক জব্দ

8

শ্রীমঙ্গলে ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র-২’ এর আনুষ্ঠানিক উদ্বোধ

9

শ্রীমঙ্গলে প্রেসক্লাব কোষাধ্যক্ষ এহসানের বিরুদ্ধে মামলা, নিন

10

রমজানের আগে নির্বাচন : প্রধান উপদেষ্টা

11

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

12

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

13

১৪ বছর পর আরমান খানের নতুন গান ‘ফুটবল ফুটবল’

14

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা করল বিসিবি

15

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

16

১৭ মাসের বকেয়া প্রভিডেন্ট ফান্ডের দাবিতে শ্রীমঙ্গলে তিন বাগা

17

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

18

২৪ ঘণ্টায় স্বর্ণের দাম বাড়লো প্রায় ৭ হাজার টাকা

19

ব্যবসায়ীকে হত্যাকারীদের বিচার দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

20