রাজেশ ভৌমিক, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রকাশ : Nov 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাজনগরের করিমপুরে বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী উদযাপনও আলোচনা সভা

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ব্রিটিশবিরোধী সংগ্রামে মুন্ডা জনগোষ্ঠীকে সংগঠিত করা কিংবদন্তি সমাজ সংস্কারক বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী নানা আয়োজনে উদযাপিত হয়েছে। শনিবার বিকেলে মুন্সিবাজার ইউনিয়নের করিমপুর চা বাগানের সরস্বতী মন্দির প্রাঙ্গণে মুন্ডা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি বিপ্লব মুন্ডা এবং সঞ্চালনা করেন অবলেক মুন্ডা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনিপুরী ললিতকলা একাডেমির উপপরিচালক প্রভাস সিংহ। তিনি বলেন, বিরসা মুন্ডার সংগ্রাম শুধু একটি জনগোষ্ঠীর নয়, বরং বিশ্বের সকল নিপীড়িত মানুষের মুক্তি আন্দোলনের প্রতীক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজারের সাধারণ সম্পাদক জনক দেববর্মা, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি পংকজ কন্দ, বৃহত্তর সিলেট মুন্ডা সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক লক্ষণ মুন্ডা এবং স্থানীয় সাবেক ইউপি সদস্য কাজল রায়সহ অন্যান্য অতিথিরা। বক্তারা তাঁদের বক্তব্যে মুন্ডা সম্প্রদায়ের ঐতিহ্য, সংস্কৃতি, অধিকার ও মুক্তিযাত্রায় বিরসা মুন্ডার উল্লেখযোগ্য ভূমিকা তুলে ধরেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক পরিবেশনা। মুন্ডা সম্প্রদায়ের শিল্পীরা তাঁদের নিজস্ব ভাষা, পোশাক ও ঐতিহ্যবাহী অভিনয়শৈলীতে নৃত্য ও গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনস্থল ছিল উৎসবমুখর।

আয়োজকরা জানান, ভারতের রাঁচি অঞ্চলে জন্ম নেওয়া বিরসা মুন্ডা ছিলেন এক স্বপ্নদ্রষ্টা নেতা ও সমাজ সংস্কারক। ব্রিটিশ শাসনামলে দমন-পীড়নের বিরুদ্ধে তিনি মুন্ডা জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে ‘মুন্ডা বিদ্রোহ’ পরিচালনা করেন, যা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর অনুসারীরা তাঁকে শ্রদ্ধাভরে ‘বিরসা ভগবান’ নামে সম্বোধন করতেন।

বক্তারা বলেন, দেশের বিভিন্ন চা বাগানেও তাঁর জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে। আজও বিরসা মুন্ডার আদর্শ ও সংগ্রাম আদিবাসী জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অনুপ্রেরণা জোগায়। জন্মজয়ন্তীর এ আয়োজন তরুণ প্রজন্মকে সেই ইতিহাস, সংগ্রাম ও চেতনার সঙ্গে পরিচয় করিয়ে দেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান সংঘাতে বড় ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র ধ্বংস ১১টি এমকিউ–৯ র

1

শ্রীমঙ্গলে ৬৪ চা বাগানের নেতাদের সাথে চা শ্রমিক ইউনিয়নের দ্ব

2

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

3

ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী

4

শ্রীমঙ্গলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্রশিবি

5

শ্রীমঙ্গলে মোবাইল কোর্ট অভিযানে অবৈধ বালু জব্দ

6

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা

7

ভয়াবহ বন্যায় প্রস্তুত ১৫৩টি আশ্রয়কেন্দ্র, খোলা হয়েছে কন্ট্রো

8

শ্রীমঙ্গলের ওসি আমিনুল ইসলাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নি

9

পুলিশ দেখে ইয়াবা চিবিয়ে নষ্ট করার চেষ্টা, অবশেষে মাদক ব্যবসা

10

শ্রীমঙ্গল সরকারি কলেজে ভর্তি সহায়তায় ‘হেল্প ডেক্স’ চালু

11

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

12

অনলাইন সহিংসতা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধে শ্রীমঙ্গলে বি

13

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

14

শ্রীমঙ্গলের ঐতিহাসিক নির্মাই শিববাড়িতে দুইদিনব্যাপী শিব চতুর

15

কুলাউড়ায় আন্তঃজেলা গরু চোর চক্রের সদস্য হান্নান গ্রেপ্তার

16

আই হ্যাভ অ্যা প্ল্যান: তারেক রহমান

17

শারদীয় দুর্গোৎসবে শ্রীমঙ্গলে অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষ

18

শ্রীমঙ্গলে ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র-২’ এর আনুষ্ঠানিক উদ্বোধ

19

যুক্তরাষ্ট্রে ঘুরছেন শাকিব-বুবলী, যা বললেন অপু বিশ্বাস

20